1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ সৌদি আরব রিয়াদে গ্লোবাল কোম্পানি ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের চা-চক্র ও মতবিনিময় সভা অনুষ্ঠিত পটিয়ায় প্যারালাইসিসে আক্রান্ত নারীর পৈতৃক বসতভিটা দখলের অপচেষ্টার অভিযোগ কুমিল্লায় ভু’য়া ডাক্তার ও নানা অনিয়ম, তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা জুলাই সনদ বাস্তবায়ন ও আওয়ামী সন্ত্রাস-নৈরাজ্য দমনে সরকার ব্যর্থ – ইসহাক খন্দকার নরসিংদীর শিবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত সংগ্রামপুর স্টেশন সংলগ্ন এলাকায় ডিলিট হওয়া ভোটারদের নাম পুনরায় ভোটার তালিকায় অন্তর্ভুক্তির দাবিতে বিশেষ পথসভা, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে: ইউএনও

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

মিঠুন পাল, পটুয়াখালী জেলা প্রতিনিধি

প্রাণিসম্পদ খাতের উন্নয়নে খামারিদের প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মন্তব্য করেছেন পটুয়াখালীর গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। তিনি বলেন, ‘প্রাণিসম্পদ দেশের পুষ্টিনিরাপত্তা, অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের সম্ভাবনাকে কাজে লাগাতে সবাইকে এগিয়ে আসতে হবে।’

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে গলাচিপায় আয়োজিত র‍্যালি ও আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা প্রশাসনিক হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সুব্রত শিকদার। এ সময় খামারি কানিজ ফাতেমা ও ওসমান মিয়া তাঁদের খামার পরিচালনার অভিজ্ঞতা ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সোবহান, গণঅধিকার পরিষদের সাবেক আহ্বায়ক মো. হাফিজুর রহমান ও সদস্যসচিব মো. জাকির মুন্সি, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা উপজেলা শাখার আমির আব্দুল জব্বার, প্রেসক্লাব গলাচিপার সভাপতি মু. খালিদ হোসেন মিল্টন, সাধারণ সম্পাদক মু. জিল্লুর রহমান জুয়েল, সহসভাপতি মিঠুন চন্দ্র পাল সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24