1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার জেলা যুবদলের নবগঠিত কমিটিকে কালিয়াকৈর পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান শিপলুর শুভেচ্ছা ভোলাহাটে পাবলিক ক্লাবের ঐতিহ্যবাহী প্রাইজমানী ফুটবল টুর্নামেন্টের জমকালো উদ্বোধন পীরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন “ফিরেও না-পাওয়া” ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার কালীগঞ্জ পৌরসভার উদ্যোগে ডাস্টবিন বিতরণ দিনাজপুরে শ্যামল কুমার ঘোষের মৃত্যুতে রোটারী ক্লাব পরিবারের শ্রদ্ধাঞ্জলি কুমিল্লায় সীমান্তে রহস্যময় ড্রোন কুমিল্লা সীমান্তে আওয়ামী লীগ নেতাদের অবস্থানের খবরে বিএনপির বিক্ষোভ

ছয় বছরেও বিদ্যুৎ পায়নি টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাইডপাড়া, ভোগান্তিতে শতাধিক পরিবার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬
  • ১ বার পঠিত

মোহাম্মদ হোসাইন, টেকনাফ (কক্সবাজার)।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাইডপাড়া, যা ছৈয়দ নুর পাড়া নামেও পরিচিত, ছয় বছর ধরে বিদ্যুৎ সংযোগবঞ্চিত রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার প্রায় ৯০ থেকে ১০০টি পরিবারের বাসিন্দারা। দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবিতে বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টার দিকে মানববন্ধন করেছেন এলাকাবাসী।
মানববন্ধনে নারী-পুরুষসহ কয়েক শ মানুষ অংশ নেন। এ সময় ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে দ্রুত বিদ্যুৎ সংযোগ দেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন তাঁরা।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ রায়হান বলেন, আগে তাঁরা নাফ নদীর বেড়িবাঁধসংলগ্ন এলাকায় বসবাস করতেন। সেখান থেকে সরিয়ে দেওয়ার পর সাইডপাড়ায় ঘরবাড়ি নির্মাণ করে বসবাস শুরু করেন। কিন্তু ছয় বছর পার হলেও তাঁদের এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়নি।
বাসিন্দা জামাল সরওয়ার বলেন, বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থীদের রাতে পড়াশোনা করতে চরম অসুবিধা হচ্ছে। কৃষিকাজ পরিচালনাতেও নানা প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। এমনকি মোবাইল ফোন চার্জ দেওয়ার জন্যও তাঁদের হ্নীলা স্টেশনে যেতে হয়।
এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, বিদ্যুৎ না থাকায় দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি ইবাদত-বন্দেগি করতেও সমস্যায় পড়তে হচ্ছে। রাতে পর্যাপ্ত আলোর অভাবে নামাজ আদায়সহ ধর্মীয় কার্যক্রম পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, একই ইউনিয়নের পাহাড়ের পাদদেশে অবস্থিত বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সংযোগ থাকলেও প্রধান সড়ক ও টাউনসংলগ্ন এলাকায় বসবাস করেও তাঁরা এই মৌলিক সুবিধা থেকে বঞ্চিত। তাঁদের দাবি, মাত্র তিনটি বিদ্যুতের খুঁটি স্থাপন করা গেলে এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া সম্ভব হতে পারে। দীর্ঘদিন ধরে বিদ্যুৎ না পাওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে।
সংযোগের আশায় টাকা দেওয়ার অভিযোগ
গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দেওয়ার আশায় তাঁরা হ্নীলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক মেম্বারকে দেড় লাখ টাকা দিয়েছিলেন। প্রায় দুই বছর চেষ্টা করেও সংযোগের ব্যবস্থা করতে না পারায় পরে তিনি তাঁদের টাকা ফেরত দেন বলে দাবি করেন স্থানীয়রা।
এরপর গ্রামবাসীরা নিজেরাই পল্লী বিদ্যুৎ অফিসে যোগাযোগ করেন। তাঁদের দাবি, সেখানে বিদ্যুৎ সংযোগের জন্য ছয় লাখ টাকা জমা দিতে বলা হয়েছে। আর্থিকভাবে অসচ্ছল পরিবারগুলোর পক্ষে এত টাকা জোগাড় করা কঠিন হয়ে পড়েছে।
এ বিষয়ে ইউপি সদস্য রফিক মেম্বার বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য তিনি অনেক চেষ্টা করেছেন, কিন্তু সফল হতে পারেননি। পরে গ্রামবাসীদের দেওয়া টাকা ফেরত দিয়েছেন।
আবেদন না পাওয়ার কথা পল্লী বিদ্যুৎ কর্মকর্তার
টেকনাফ পল্লী বিদ্যুৎ অফিসের লাইনম্যান মতিউর রহমান (জেড-১) বলেন, সাইডপাড়ার বাসিন্দাদের পক্ষ থেকে বিদ্যুৎ সংযোগের জন্য তাঁদের কাছে কোনো আবেদন জমা দেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য টাকা জমা নেওয়া হলে তার বিপরীতে ভাউচার বা রসিদ দেওয়ার নিয়ম রয়েছে। খতিয়ানভুক্ত জমিতে বসতবাড়ি থাকলে নির্ধারিত নিয়ম অনুসরণ করে আবেদন করতে হবে। আবেদন পাওয়ার পর কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে সংযোগ স্থাপনের উদ্যোগ নেবে।
দ্রুত বিদ্যুৎ সংযোগের দাবি
বিদ্যুৎ সংযোগ না থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন একই ওয়ার্ডের বাসিন্দা ও পাশের পাড়ার বাসিন্দা মুরাদ জিয়া। তিনি স্থানীয় জনপ্রতিনিধি এবং পল্লী বিদ্যুতের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দ্রুত বিদ্যুৎ সংযোগ স্থাপনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।
এদিকে গ্রামবাসীরা তাঁদের সমস্যার কথা হ্নীলা ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ডা. নুরুল আজিম সোহেলকে জানিয়েছেন বলে জানা গেছে।
ডা. নুরুল আজিম সোহেল বলেন, দীর্ঘ ছয় বছর চেষ্টা করেও গ্রামবাসী বিদ্যুৎ সংযোগ পাননি। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
গ্রামবাসীদের দাবি, সরকারি নিয়ম অনুযায়ী বিদ্যুৎ সংযোগের জন্য নির্ধারিত খরচ বহন করতে তাঁরা প্রস্তুত। তবে তাঁদের পক্ষে বিপুল অঙ্কের টাকা জোগাড় করা সম্ভব নয়। তাই জমির কাগজপত্র ও সংযোগের ব্যয় যাচাই করে দ্রুত বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24