1. admin@mhnews24.com : admin :
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপি গণভোট অস্বীকার এবং ফ্যাসিবাদীদের লালন করায় ফ্যাসিবাদীরা ফিরে আসার পাঁয়তারা করছে : ডা. শফিকুর রহমান এমপি বিএনপি সরকার গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়ন না করায় সংকট বেড়েছে: ড. এএইচএম হামিদুর রহমান আযাদ দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার সাংবাদিক পরিচয়ে প্রতারণা: কাশিয়ানীতে ইয়ার আলীর বিরুদ্ধে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ১৩ বছর পর নাজমুল-স্বর্ণালীর ঘর আলো করে এলো কন্যাসন্তান পত্নীতলায় বিজিবির অভিযানে ৪০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার ফরিদপুরে ব্যতিক্রমী উদ্যোগে বৃত্তি পরীক্ষার্থীদের মডেল টেস্ট এর আয়োজন করেছেন আব্দুল হামিদ স্কুল এন্ড কলেজ খুলনায় বোরকা পরে ফার্মেসিতে দুর্বৃত্তদের গুলি, মালিকের ছেলে গুলিবিদ্ধ জমি নিয়ে বিরোধ, গোপালগঞ্জে বসতভিটা ও মার্কেট ভাঙচুরের অভিযোগ সুনামগঞ্জ জেলাউপজেলার ছাতক থানায় কর্মরত এসআই আবু বকর সিদ্দিক আমাদের মাঝে আর নে-ই।

দিনাজপুর বীরগঞ্জে কুখ্যাত মাদক ব্যবসায়ী ফুলি ইয়াবাসহ গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পঠিত

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) প্রতিনিধি:

২৬ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুর বীরগঞ্জ পৌর শহরে অভিযান চালিয়ে ইউসুফ আলীর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী আশরাফুল আলম @ ফুলি (৪৫) কে ২৪০ পিস মাদক দ্রব্য ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস ইউনিট বহুল আলোচিত ফুলির বাড়ি তল্লাশি করে উল্লেখিত ২৪০ পিস ইয়াবা মাদক দ্রব্য উদ্ধারসহ তাকে গ্রেফতার করে, উদ্ধারকৃত মজুদ বিক্রয় যোগ্য নিষিদ্ধ ইয়াবার আনুমানিক মূল্য লক্ষাধিক টাকা।

অভিযানের সময় এজহারকারী এএসআই এনায়েতুল হক, আবুল কাশেম, ইউসুফ আলী, ইমরান জাহান, সেপাই রেজওয়ান মিয়া, মোছাঃ মুফাসারা আক্তার, হাসিবুর রহমান, ফেরদৌস আহম্মেদ, মেহেদী, আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।

অভিযুক্ত মাদক ব্যবসায়ী কুখ্যাত ফুলু’র বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সরণীয় ১০(ক) ধারায় মামলা হয়েছে।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এতদ্ব সংক্রান্ত একটি মামলা হয়েছে।
মাদকের বিরুদ্ধে অভিযান চলছে এবং চলবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24