1. admin@mhnews24.com : admin :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৯:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
যশোর অভয়নগরে অভিযান চালিয়ে আওমীলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার সৌদি আরবের এক সপ্তাহে ৯ হাজারের বেশি গ্রেপ্তার। বিভাজনে দুর্বলতা ঐক্যে শক্তি Divide and Rule অর্থ হলো বিভক্ত করো এবং শাসন করো গাজীপুর জেলা সাংবাদিক ঐক্য পরিষদের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত বান্দরবানে জাতীয় সাংবাদিক সংস্থার জেলা কমিটির অভিষেক ও প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে সংবর্ধনা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১২ নং বিছালী ইউনিয়নে চেয়ারম্যান পদে সমর্থন ঘোষণা দুস্থ মানবতার সেবায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কৃষক-শ্রমিকসহ সর্বস্তরের মানুষের জন্য সর্বজনীন পেনশন চালু রাখতে সরকারের উদ্যোগ দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বার্ষিক হাজি সম্মেলন অনুষ্ঠিত শ্যামনগরে আদিবাসী মুন্ডা জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে জনপ্রতিনিধিদের সাথে সংলাপ

আশাশুনিতে প্রতিবন্ধী শিশু-যুবদের ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬
  • ৪ বার পঠিত

এস,এম মোস্তাফিজুর রহমান,আশাশুনি।

।সামাজিক অন্তর্ভুক্তি,প্রতিভা বিকাশ ও আনন্দময় পরিবেশ সৃষ্টির লক্ষ্যে আশাশুনিতে প্রতিবন্ধী শিশু ও যুবদের অংশগ্রহণে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা পরিষদ চত্বরে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠানগুলোর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী শিশু ও যুবরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। প্রতিযোগিতার শুরুতে হাড়িভাঙা খেলা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন ধরনের প্রতিবন্ধী যুবরা অংশ নেন। দ্বিতীয় পর্বে বালিশ বদল খেলায় অংশগ্রহণ করেন নারী যুবরা। তৃতীয় পর্বে আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠান আশরাফ ফাউন্ডেশন,বাঁচতে শেখা এবং বিএসকেএসের যুবরা বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। চতুর্থ পর্বে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে আইডিয়াল ও সহযোগী প্রতিষ্ঠানের যুবরা নিজেদের সৃজনশীল প্রতিভা তুলে ধরেন। সবশেষে নৃত্য ও সংগীত পরিবেশনার মধ্য দিয়ে সাংস্কৃতিক পর্ব শেষ হয়। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ,আইডিয়াল ম্যাপ ইন সিবিআর প্রজেক্টের কেয়ার টিমের সদস্য এবং সহযোগী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন,ট্রেইনার অফিসার মো.আফতাবুজ্জামান, সিবিআর অফিসার এস কে ইউসুফ আলী এবং সিবিআর অফিসার করবি স্বর্ণকার।
প্রতিযোগিতার মাধ্যমে প্রতিবন্ধী শিশু ও যুবরা নিজেদের প্রতিভা প্রকাশের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য,আনন্দ ও আত্মবিশ্বাস বৃদ্ধির সুযোগ পান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24