1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

হ্নীলা একাডেমী বৃত্তিপরীক্ষা ২০২৫-এর বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান সম্পন্ন

  • প্রকাশের সময় : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
  • ৬৬ বার পঠিত

জামাল উদ্দীন কক্সবাজার জেলা প্রতিনিধি
কক্সবাজার টেকনাফের শিক্ষা,সংস্কৃতি ও ক্রীড়াঙ্গনের ধারক বাহক ঐতিহ্যবাহী হ্নীলা একাডেমী মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ ইং  এ মেধাবৃত্তি পরীক্ষায় অংশগ্রহণকৃত বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়,কিন্ডারগার্টেন  স্কুল,মাদ্রাসা ও নুরানী মাদ্রাসা থেকে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্টান অনুষ্ঠিত হয়েছে।
২৫ এপ্রিল শনিবার,বিকাল ৩ টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্টান মাস্টার মুহাম্মদ  রফিকেরব সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ মুহাম্মদ হাসান ছিদ্দিকী।প্রধান বক্তার বক্তব্য রাখেন  হ্নীলা ইউনিয়ন পরিষদের ( ভারপ্রাপ্ত)  চেয়ারম্যান মোহাম্মদ আলী, হ্নীলা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম,হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসার ইংরেজি প্রভাষক এস এম শহিদুল ইসলাম, পরীক্ষা পরিচালনা কমিটির সদস্য সচিব নুরুল হোছাইন (ভুট্টা) উলুচামরী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোছাইন আহমদ, টেকনাফ বর্ডারগার্ড পাবলিক স্কুলের শিক্ষক আব্দুল মজিদ, হ্নীলা একাডেমির দাতা সদস্য মুহাম্মাদ ইলিয়াস মিন্টু,ও বিশিষ্ট সমাজ সেবক শিক্ষানুরাগী জামাল সরওয়ার,
হ্নীলা একাডেমীর প্রতিষ্ঠাতা আনোয়ার হোছন নয়ন, সভাপতি মুহাম্মদ ইসমাঈল সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্টি, হ্নীলা একাডেমী বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটি ২০২৫ এর যুগ্ম সাধারণ সম্পাদক    মুফিজুর রহমান কানন, এছাড়াও উপস্থিত ছিলেন  হ্নীলা একাডেমীর পরিচালক গণ থাক্রমে সিরাজুল ইসলাম মাংগো,মাহমুদ হোসেন সোহেল,  সহ বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত শিক্ষক / শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি ও অতিথি  বৃন্দ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন।
  উল্লেখ্য যে,হ্নীলা একাডেমী বৃত্তিপরীক্ষা২০২৬ খ্রীস্টাব্দ আগামী ১১ ই ডিসেম্বর  রোজ শুক্ররবার অনুষ্ঠি হবে বলে সম্ভাব্য তারিখ ঘোষনা করেছেন হ্নীলা একাডেমী বৃত্তিপরিচালনা কমিটি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24