1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতির সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫০ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি:

কক্সবাজার জেলা প্রেস ক্লাবের মান্যবর পিতৃতুল্য প্রতিষ্ঠাতা সভাপতি ফজলুল কাদের চৌধুরী-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সম্প্রতি অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, গণমাধ্যমের ইতিবাচক ভূমিকা এবং সাংবাদিক সংগঠনের সাংগঠনিক কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এ সময় টেকনাফ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ স্থানীয় সাংবাদিকদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা এবং পেশাগত উন্নয়নের বিষয়গুলো তুলে ধরেন। জবাবে ফজলুল কাদের চৌধুরী সাংবাদিকদের নৈতিকতা, দায়িত্বশীলতা ও পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

তিনি টেকনাফ উপজেলা প্রেসক্লাবের কার্যক্রমের প্রশংসা করে সংগঠনের সার্বিক উন্নয়ন ও সফলতা কামনা করেন। পাশাপাশি তিনি সাংবাদিকদের জনস্বার্থে নির্ভীক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান।

সাক্ষাৎকালে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন, সহ-সভাপতি নজরুল ইসলাম খোকনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মতবিনিময় সভাটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24