1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

বৃক্ষরোপণ ও পদযাত্রা মধ্য দিয়ে পালিত হল- বিশ্ব পরিবেশ দিবস

  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুন, ২০২৬
  • ৬০ বার পঠিত

আজ ৫ই জুন শুক্রবার, কলকাতা সহ সারা দেশে পালিত হল বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ ,পদযাত্রা ও সভা । পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে ও মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উদ্যোগে পালিত হলো কলকাতার নলবনে বিশ্ব পরিবেশ দিবস, বৃক্ষরোপণ এবং সারাবছর বৃক্ষরোপণের কর্মসূচী।

এই বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন কলকাতার বিভিন্ন প্রান্তে বৃক্ষরোপণ উৎসব পালন করেন,
কলেজ স্ট্রিটে বিদ্যাসাগরের মূর্তির সামনে রিলিফ এন্ড পাবলিক ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ঠিক বিকেল তিনটায় পালিত হল এই বিশ্ব পরিবেশ দিবস, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গাছ প্রদান। বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এই অনুষ্ঠানে যোগ দেন, এবং তাদের হাতেও একটি করে চারা গাছ তুলে দেন,

অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে, কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী ছাত্র-ছাত্রীরা ও বিশ্ব পরিবেশ দিবস পালন করেন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেন।

পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ, পরিবেশ গোষ্ঠী , এবিভিপি সিইউ ইউনিট, কলকাতা বিশ্ববিদ্যকমিটি,পরিবেশ রক্ষা কমিটি, প্রত্যেক সংগঠন যে যার এলাকায় এই বিশ্ব পরিবেশ দিবস পালন করেছেন।

বিশ্ব পরিবেশ দিবসের মধ্য দিয়ে জনগণকে সজাগ করার চেষ্টা করেছেন, বার্তা দেওয়ার চেষ্টা করেছেন, পরিবেশকে রক্ষা করার জন্য আহ্বান জানিয়েছেন,

তারা বলেন গাছ আমাদের অমূল্য সম্পদ, যাহার মাধ্যমে মানুষ অক্সিজেন নেই, পরিবেশ বাঁচায়, ভবিষ্যৎ গড়ে তোলে, একটি গাছ একটি প্রাণীর সমান, গাছ আমাদের অক্সিজেন দেয় বলেই আমরা বেঁচে আছি, তাই কেউ গাছ কাটিবেন না, নিজ নিজ এলাকায় গাছ লাগান, অক্সিজেন বাঁচান, পরিবেশকে সুন্দর করে তুলুন। গাছ যদি কেটে দেওয়া হয় এবং নির্মূল করে ফেলা হয়, আগামী দিনে ভয়ঙ্কর দিন আসবে যেখানে অক্সিজেন না পেয়ে বিভিন্ন রোগে সৃষ্টি হবে, জীবন হানি ঘটবে, তাই সকলে মিলে কাজে লাগান প্রাণ বাঁচান।

রিপোর্টার , সমরেশ রায় ও সম্পা দাস , কলকাতা, পশ্চিমবঙ্গ

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24