1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

মোংলায় ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান

  • প্রকাশের সময় : শনিবার, ৬ জুন, ২০২৬
  • ৫৫ বার পঠিত

শেখ তাইজুল ইসলাম মোংলা প্রতিনিধিঃ
‎
‎দেশজুড়ে ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় এবং সাধারণ মানুষকে সচেতন করার লক্ষ্যে বাগেরহাটের মোংলায় বিশেষ পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ ০৬ জুন ২০২৬ ইং রোজ শনিবার সকালে ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবেৎমোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।
‎
‎সচেতন হউন ডেঙ্গু প্রতিরোধ করুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে হাসপাতালের চারপাশ ও ভেতরের পরিবেশকে মশামুক্ত এবং পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
‎
‎অভিযানের শুরুতে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয় র‍্যালিতে হাসপাতালের চিকিৎসক নার্স কর্মকর্তা-কর্মচারী এবং পরিচ্ছন্নতাকর্মীরা ব্যানার ও ঝাড়ু হাতে অংশ নেন ব্যানারটিতে পরিষ্কারভাবে লেখা ছিল ডেঙ্গু রোগ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে হাসপাতালের প্রাঙ্গণ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান সচেতন হউন ডেঙ্গু প্রতিরোধ করুন আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মোংলা বাগেরহাট।
‎
‎কর্মসূচি চলাকালীন হাসপাতালের চারপাশের ঝোপঝাড় পরিষ্কার করা হয় এবং যেখানে এডিস মশার লার্ভা জমে থাকার সম্ভাবনা রয়েছে যেমন— ডাবের খোসা পরিত্যক্ত টায়ার প্লাস্টিকের পাত্র ও ফুলের টব সেগুলো অপসারণ করা হয়।
‎
‎উপস্থিত চিকিৎসকেরা জানান বর্ষা মৌসুমে এডিস মশার উপদ্রব বৃদ্ধি পায় যা ডেঙ্গু ছড়ানোর প্রধান কারণ তাই শুধু হাসপাতাল নয় মোংলা উপজেলার প্রতিটি নাগরিককে নিজ নিজ বাড়ির আঙিনা ছাদ ও চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন তিন দিনের বেশি পানি জমে না থাকে সেদিকে কঠোর নজরদারি রাখার আহ্বান জানানো হয়।
‎
‎পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে হাসপাতালের সকল স্তরের কর্মকর্তা কর্মচারী এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে মোংলাকে ডেঙ্গুমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24