1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

শিবালয়ে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১৯ বার পঠিত

ডেক্স রিপোর্ট

মানিকগঞ্জের শিবালয়ে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগী বৃদ্ধার গলায় থাকা রুপার চেইন চুরির অভিযোগও উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া চেইন উদ্ধার করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা ভিক্ষা করেন। ঘটনার পর তিনি বিষয়টি স্বজনদের জানান এবং শুক্রবার শিবালয় থানায় লিখিত অভিযোগ করেন।অভিযোগে বলা হয়, ঘটনার দিন স্থানীয় একটি বাজারে ভিক্ষা করার সময় আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) তাঁর কাছে এসে জানান, রবিনের মা তাঁকে কিছু দেওয়ার জন্য বাড়িতে ডাকছেন। তাঁদের কথায় বিশ্বাস করে তিনি একটি ইজিবাইকে করে তাঁদের সঙ্গে রওনা দেন। পরে দক্ষিণ তেওতা এলাকার একটি বাঁশঝাড়ের কাছে পৌঁছালে ওই দুই ব্যক্তি তাঁকে জোরপূর্বক ভেতরে নিয়ে যান। সেখানে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
মানিকগঞ্জের শিবালয়ে ৬৩ বছর বয়সী এক বৃদ্ধাকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধর্ষণের পাশাপাশি ভুক্তভোগী বৃদ্ধার গলায় থাকা রুপার চেইন চুরির অভিযোগও উঠেছে। পরে পুলিশ অভিযান চালিয়ে চুরি হওয়া চেইন উদ্ধার করেছে।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ মে দুপুরে উপজেলার দক্ষিণ তেওতা এলাকায় এই ঘটনা ঘটে। ভুক্তভোগী বৃদ্ধা ভিক্ষা করেন। ঘটনার পর তিনি বিষয়টি স্বজনদের জানান এবং শুক্রবার শিবালয় থানায় লিখিত অভিযোগ করেন।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন স্থানীয় একটি বাজারে ভিক্ষা করার সময় আশরাফুল (২৬) ও রবিন ওরফে সোহেল রানা (২৭) তাঁর কাছে এসে জানান, রবিনের মা তাঁকে কিছু দেওয়ার জন্য বাড়িতে ডাকছেন। তাঁদের কথায় বিশ্বাস করে তিনি একটি ইজিবাইকে করে তাঁদের সঙ্গে রওনা দেন। পরে দক্ষিণ তেওতা এলাকার একটি বাঁশঝাড়ের কাছে পৌঁছালে ওই দুই ব্যক্তি তাঁকে জোরপূর্বক ভেতরে নিয়ে যান। সেখানে মারধর ও ভয়ভীতি দেখিয়ে পালাক্রমে ধর্ষণ করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ধর্ষণের সময় অভিযুক্ত ব্যক্তিরা ভুক্তভোগী বৃদ্ধার গলায় থাকা প্রায় ১ ভরি ১৪ আনা ওজনের একটি রুপার চেইন চুরি করেন। পাশাপাশি ঘটনাটি কাউকে জানালে হত্যার হুমকি দেওয়া হয়।

ঘটনার বিষয়ে স্বজনদের অবহিত করার পর স্থানীয় লোকজনের সহায়তায় শুক্রবার বিকেলে ষাইটঘর বাজার এলাকা থেকে আশরাফুল ও রবিনকে আটক করা হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের হেফাজতে নেয়।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে অভিযুক্ত ব্যক্তিরা চুরি হওয়া রুপার চেইন তেওতা বাজারের স্বর্ণ ব্যবসায়ী নিতাই চন্দ্র পালের (৪৫) কাছে বিক্রির কথা স্বীকার করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং তাঁর কাছ থেকে চুরি হওয়া রুপার চেইন উদ্ধার করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে। ঘটনার বিষয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24