1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

অভিনব কায়দায় সানি ভাটায় মাটি উত্তোলন

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

সাতক্ষীরা প্রতিনিধ :এস কে মাসুদ হাসান

পাটকেলঘাটায় এক অভিনব পন্থায় সানি ভাটায় মাটি উত্তোলনের অভিযোগ পাওয়া যায়। ৭ জুন রবিবার সরজমিনে তদন্তে গিয়ে দেখা যায় মাইকেল মধুসূদন দত্তের স্মৃতি বিজড়িত কপোতক্ষ নদের পলিমাটি বালু উত্তোলন করা মেশিনের মাধ্যমে অবৈধভাবে সানিভাটায় নিয়ে আসছে। স্থানীয়দের দাবি আগে হ্যাসকোবেটার (বেকু) মেশিন দিয়ে কাটতো সেক্ষেত্রে বেশি গভীরে যেতে পারত না । এখন যেভাবে মাটি উত্তোলন করছে তাতে করে আমাদের রাস্তা সহ ভূগর্ভে তলিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অনেকে একাধিকবার নিষেধ করলেও ক্ষমতার বলে তাদের কার্যক্রম অব্যাহত আছে। এ ব্যাপারে ভাটার সার্বিক পরিচালনাকারী আব্দুর রহমানের কাছে জানতে চাইলে বলেন তালা উপজেলা সরকারি কমিশনার (ভূমি) রাহাত খান এবং সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ এর কাছ থেকে অনুমতি নিয়ে পলিমাটি উত্তোলন করছি। এ বিষয়ে তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রাহাত খানের কাছে জানতে চাইলে বলেন আমার কাছে এই ব্যাপারে কোন তথ্য নাই আপনারা যেহেতু তথ্য দিছেন আমি দূরত্ব ব্যবস্থা গ্রহণ করবো৷ এ ব্যাপারে তালা উপজেলা নির্বাহী অফিসার মিছ জান্নাতুল আফরোজা স্বর্ণা বলেন আমাদের জনবল কম থাকায় আমরা সাথে সাথে ব্যবস্থা নিতে পারি না । অভিযোগ যেহেতু পেয়েছি দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করব।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24