1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

আশুলিয়া ৪০ লিটার চোলাই মদসহ দুজন ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ।

  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ৬১ বার পঠিত

সাভার প্রতিনিধি মনির মন্ডল

আশুলিয়ার কুরগাও এলাকা থেকে ৪০ লিটার চোলাই মদসহ ২ জন পেশাদার মদ ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম।

এর আগে শুক্রবার রাতে আশুলিয়া থানার কুরগাঁও এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মোঃ ইসরাফিল হাওলাদার (৪৫) পিতা-মৃত জব্বার হাওলাদার , মাতা-মৃত জয়গুননেছা ও মোঃ ফরহাদ হোসেন (৩২), পিতা-মৃত মোঃ আলী হোসেন, মাতা- জাবেদা খাতুন, উভয় সাং-কুরগাঁও পুরাতন পাড়া, থানা-আশুলিয়া, জেলা-ঢাকা।

পুলিশ জানাই, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া থানা পুলিশের একটি চৌকস দল কুরগাঁও এলাকায় ইসরাফিল হাওলাদারের বসত বাড়িতে অভিযান পরিচালনা করে। এ সময় ওই বাড়ির ভেতর থেকে ৪০ লিটার অবৈধ দেশীয় চোলাই মদ উদ্ধারসহ দুই জন ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তরিকুল ইসলাম বলেন,থানা এলাকা মাদকমুক্ত, সন্ত্রাস দমন কার্যক্রম সহ অপরাধ নির্মূলে আশুলিয়া থানা পুলিশ কর্তৃক নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24