1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

ভাতিজার সঙ্গে উধাও গৃহবধূ

  • প্রকাশের সময় : রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত

ডেক্স রিপোর্ট

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবরাপাড়া গ্রামে এক গৃহবধূর সঙ্গে তার ভাতিজার নিখোঁজ হওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় গৃহবধূর স্বামী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

পরিবারের অভিযোগ, গোবরাপাড়া গ্রামের সানজেদুর রহমান (ছল্টু) জোয়ার্দারের স্ত্রী রুমানা ইসলামের সঙ্গে তার আপন ভাসুরের ছেলে হাসান আলীর ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারে বিরোধ চলছিল।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ঈদুল ফিতরের সময়ও রুমানা ইসলাম ও হাসান আলী একসঙ্গে বাড়ি ছেড়ে চলে যান। পরে পরিবারের সদস্যরা তাদের ফিরিয়ে আনেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টির মীমাংসা করা হয়। এরপর রুমানা ইসলাম পুনরায় সংসারে ফিরে আসেন।

তবে অভিযোগ রয়েছে, গত ৯ জুন রাতে রুমানা ইসলাম ও হাসান আলী আবারও একসঙ্গে বাড়ি থেকে চলে যান। এরপর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় সানজেদুর রহমান হরিণাকুণ্ডু থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

সানজেদুর রহমান জানান, প্রায় আট বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। তাদের পাঁচ বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তিনি দাবি করেন, হাসান আলী তার আপন বড় ভাইয়ের ছেলে এবং রুমানাকে মা বলে সম্বোধন করতেন। তার অভিযোগ, তিনি বাড়ির বাইরে থাকার সুযোগে দুজনের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।

তিনি আরও অভিযোগ করেন, গত ৯ জুন রুমানা ইসলাম নগদ তিন লাখ টাকা ও প্রায় তিন ভরি স্বর্ণালংকার নিয়ে হাসান আলীর সঙ্গে চলে গেছেন। এ ঘটনায় তিনি আইনগত প্রতিকার দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। গোবরাপাড়া গ্রামসহ আশপাশের এলাকায় বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা-সমালোচনা চলছে।

তবে অভিযোগের বিষয়ে রুমানা ইসলাম ও হাসান আলীর বক্তব্য পাওয়া যায়নি। তাদের ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে বলে পরিবারের দাবি।

হরিণাকুণ্ডু থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা অসিত কুমার রায় বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত রয়েছেন। অভিযোগ পেলে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সুত্র আর টিভি

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24