1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

খুলনার কুখ্যাত বি-কোম্পানির অস্ত্রধারী সন্ত্রাসীকে বিদেশী পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-৬

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ জুন, ২০২৬
  • ৪৬ বার পঠিত

ডেক্স রিপোর্ট

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

এরই ধারাবাহিকতায় অদ্য ১৪ই জুন ২০২৬ ইং তারিখ, বিকেল ১৭:৩০ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি-স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন ১৪নং ওয়ার্ড, রায়েরমহল (মুন্সিপাড়া) সাকিনস্থ সরদার ইউসুফ আলীর সেমিপাকা বসতবাড়ির ভাড়াটিয়া বিল্লাল সিপাই @ বিল্লু (২৬), এর শয়ন কক্ষে বিশেষ অভিযান পরিচালনা করে আসামি *১। বেল্লাল সেপাই @ বিল্লু, পিতা: মৃত হারুন সেপাই এবং ২। রবিউল ইসলাম রনি @ হৃদয় (২১), পিতা: টুটুল সরদার,* উভয় সাং: রায়েরমহল, থানা: আড়ংঘাটা, জেলা:খুলনাকে গ্রেফতার করে। গ্রেফতার পরবর্তী আসামি বিল্লাল সিপাই @ বিল্লু এর বসতঘরে তল্লাশী চালিয়ে তার শয়ন কক্ষের কার্নিশ হতে ক) ০১টি বিদেশি পিস্তল, খ) ০১টি ম্যাগাজিন ও গ) ০৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলামত উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকামূলে বিধি মোতাবেক জব্দ করা হয়।

উল্লেখ যে, ধৃত আসামি বিল্লাল সিপাই @ বিল্লুর বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা ও হরিণটানা থানায় অস্ত্র আইন ও হত্যার চেষ্টা মামলাসহ মোট চারটি মামলার তথ্য রয়েছে।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা মহানগরীর আড়ংঘাটা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আড়ংঘাটা থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24