1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড

আটোয়ারীতে হিরোইন ও ভারতীয় রুপিসহ আটক এক

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১২ বার পঠিত

বিশেষ প্রতিনিধি: কবির মোঃ সামসুল আলম ফাইটার।।

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদকবিরোধী এক বিশেষ অভিযানে হিরোইন ও ভারতীয় রুপিসহ এক ব্যক্তিকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটককৃত ওই ব্যাক্তির নাম রাজু রায়হান (২৪)।
তিনি উপজেলার রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের ইয়াকুব আলীর ছেলে। আটকের সময় রাজুর কাছ থেকে দুই (০২) গ্রাম হিরোইন এবং সাড়ে পাঁচ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

থানা সূত্রে জানা যায়, সোমবার (১৫ জুন) রাতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমানের সার্বিক দিকনির্দেশনায় মাদক বিরোধী এক বিশেষ অভিযান পরিচালনা করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে আটককৃত রাজু রায়হানের রাধানগর ইউনিয়নের ঘোড়াডাঙ্গা গ্রামের নিজ বাসায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়৷ অভিযানে তার কাছ থেকে দুই (০২) গ্রাম হিরোইন এবং সাড়ে পাঁচ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে আটোয়ারী থানায় নিয়ে আসা হয়।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার জানান, গতকাল রাতে মাদক বিরোধী এক বিশেষ অভিযানে রাজু রায়হান নামে এক ব্যবসায়ীর কাছ থেকে দুই (০২) গ্রাম হিরোইন এবং সাড়ে পাঁচ হাজার ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ৮(ক)/৪১ ধারা অনুযায়ী নিয়মিত মামলা রুজু করে পঞ্চগড় বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে যাতে কোনো ধরনের মাদক ও অবৈধ পণ্য পাচার না হতে পারে, সে লক্ষ্যে নিয়মিত নজরদারি বাড়ানো হয়েছে।
তিনি আরও বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে পুলিশের পাশাপাশি সাধারণ জনগণকেও সচেতন হতে হবে। মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24