1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নজিপুরে তেলের কৃত্রিম সংকট তৈরির চেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নওগাঁয় বায়ুদূষণ রোধে মোবাইল কোর্ট, দুই প্রতিষ্ঠানকে জরিমানা নওহাটা মোড়ে তেলের কৃত্রিম সংকট তৈরির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা কেশবপুর উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন অনুষ্ঠিত জনসেবা, শিক্ষা ও সামাজিক কর্মকাণ্ডে আলোচনায় প্রভাষক গাজী ফারুকে আজম মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে ‘সম্প্রীতি অলিম্পিয়াড’ অনুষ্ঠিত পাইকগাছায় ঘরের তালা ভেঙে আরএফএল কর্মকর্তার লাশ উদ্ধার, বাইকসহ চম্পট রুমমেট অন্তর গফরগাঁও-মাওনা সড়ক ভূমি অধিগ্রহণে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে দালাল চক্র সিলেট বিভাগের চেলানদী রক্ষায় পরিবেশ অধিদপ্তরের পদক্ষেপ, ৩৬ জনের বিরুদ্ধে মামলা ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ

র‍্যপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৫ কক্সবাজার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬
  • ১৩ বার পঠিত

*প্রেস বিজ্ঞপ্তি*
তারিখ: ১৬ জুন ২০২৬ খ্রিস্টাব্দ।

*কক্সবাজারের রামুতে র‍্যাব ১৫ এর বিশেষ অভিযান: গোয়ালঘরের ময়লার স্তূপ থেকে দেশীয় একনলা বন্দুক ও ধারালো অস্ত্র উদ্ধার*

মোহাম্মদ হোসাইন, হ্নীলা প্রতিনিধি:

কক্সবাজার জেলার রামু থানাধীন কাওয়ারখোপ ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি ব্যারেলযুক্ত একনলা বন্দুক এবং একটি বড় ধারালো দা উদ্ধার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫, সিপিএসসি ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, রামু থানাধীন কাওয়ারখোপ ইউপির ৮ নং ওয়ার্ডস্থ উখিয়াঘোনা এলাকায় অজ্ঞাতনামা এক ব্যক্তি মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদের সত্যতা যাচাইয়ে ১৫ জুন ২০২৬ তারিখ রাত ২১:৩০ ঘটিকায় র‌্যাবের আভিযানিক দলটি বর্ণিত এলাকায় একটি তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন একটি বসতবাড়ির সাথে সংযুক্ত গোয়ালঘরের ফাঁকা স্থানে ময়লার স্তূপের নিচে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় নিম্নোক্ত অস্ত্রসমূহ উদ্ধার করা হয়:

ক) ০১টি দেশীয় তৈরি একনলা বন্দুক: (দৈর্ঘ্য ৫৩.৫ ইঞ্চি)
খ) ০১টি কাঠের হাতলযুক্ত ধারালো দা/ম্যাচেট: (দৈর্ঘ্য ৩৪ ইঞ্চি)

অভিযান চলাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা সটকে পড়ায় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্র আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সাধারণ ডায়েরি (জিডি) মূলে রামু থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অত্র এলাকায় জননিরাপত্তা নিশ্চিত করতে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে র‌্যাব-১৫ এর এ ধরনের চিরুনি অভিযান অব্যাহত থাকবে।

—-স্বাক্ষরিত—-
আ. ম. ফারুক
সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক(ল’ এন্ড মিডিয়া)
পক্ষে অধিনায়ক

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24