
মোঃ আঃ কুদ্দুস, মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি:
নরসিংদীর মনোহরদী উপজেলায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা প্রায় হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (১৯ জুন ২০২৬) সন্ধ্যায় উপজেলার দৌলতপুর ইউনিয়নের কোচেরচর বাজারের একটি দোকান ও গুদামে পরিচালিত অভিযানে ৪৮ ড্রাম ভর্তি প্রায় ৯ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। তবে অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
অভিযান পরিচালনা করেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া।
স্থানীয় সূত্র ও বাজারের ব্যবসায়ীদের দেওয়া তথ্য অনুযায়ী, তেল মজুদে জড়িতদের মধ্যে রয়েছেন মো. রাসেল মিয়া, মো. কাদির হোসেন, মো. সুমন মিয়া, মো. কামরুল ইসলাম ও মো. সাইফল । এদিকে অভিযানে কোচেরচর এলাকার বাসিন্দা মৃত মোঃ রমজান আলীর ছেলে মো. আবুল হোসেনের গুদাম থেকে জব্দকৃত তেল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ সয়াবিন তেল জব্দ করা