1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আড়াই বছর পর জেগে উঠল টুঙ্গিপাড়া: ভালোবাসার টানে বঙ্গবন্ধুর সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলেন স্থানীয়রা

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান

দীর্ঘ আড়াই বছরের নীরবতা ভেঙে আবার প্রাণ ফিরে পেল গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্স। শনিবার সকাল থেকে সমাধিসৌধের প্রতিটি কোণায় চলল ধোয়া-মোছা আর পরিচ্ছন্নতার মহাযজ্ঞ। আর এই কাজে কোনো পারিশ্রমিক নয়, শুধু ভালোবাসার টানে ছুটে এলেন শত শত স্থানীয় মানুষ।

স্থানীয়দের ভাষ্য, আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে গত আড়াই বছর সমাধিসৌধ এলাকায় সাধারণ মানুষের চলাচল প্রায় বন্ধ ছিল। ফলে পুরো প্রাঙ্গণে শ্যাওলা জমে, আবর্জনা জমে এক ধরনের ভুতুড়ে পরিবেশ তৈরি হয়েছিল।

গত কয়েকদিন ধরে টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের কর্মসূচি পালনের পর সেই নীরবতা ভাঙে। এরপরই স্থানীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ নিজ উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেন।

শনিবার সকাল থেকেই সমাধিসৌধের ১ নম্বর গেট থেকে শুরু করে মূল সমাধি, দক্ষিণ পাশ, চারপাশের চত্বরসহ প্রতিটি জায়গায় ধোয়া-মোছার কাজ করতে দেখা যায়।

নারী-পুরুষ, শিশু-কিশোরসহ বিভিন্ন বয়সের মানুষ হাতে বালতি, পাইপ, ঝাড়ু ও ব্রাশ নিয়ে মেঝে ঘষে পরিষ্কার করেন। কেউ মই বেয়ে ওপরে উঠে দেয়ালে জমে থাকা লতাপাতা ও শ্যাওলা পরিষ্কার করেন। কেউ পানি ঢালেন, কেউ আবর্জনা সরান। সবার চোখে-মুখে ছিল একটাই অনুভূতি – নিজের ঘর পরিষ্কার করার আনন্দ।

অংশগ্রহণকারীরা জানান, তারা কোনো পারিশ্রমিকের বিনিময়ে নয়, ভালোবাসার টানে নিজ নিজ দায়িত্বে এই কাজে এসেছেন।

পরিচ্ছন্নতায় অংশ নেওয়া এক নারী বলেন, “আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, শেখ হাসিনাকে ভালোবাসি। তাই আমরা নিজ উদ্যোগে মাজার পরিষ্কার করছি।”

একজন শারীরিক প্রতিবন্ধী যুবক বলেন, “আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও ভালোবাসি।”

স্থানীয় আওয়ামী লীগের এক নেতা বলেন, “এরা কেউ পারিশ্রমিকের জন্য আসেনি। অন্তর থেকে ভালোবাসার টানে, সমাধিসৌধে আবর্জনা দেখে নিজেরাই ছুটে এসেছে। বঙ্গবন্ধুর সমাধি পরিষ্কার দেখে আমাদের বুক ভরে যায়।”

এ সময় সমাধিসৌধের মসজিদের ইমামসহ সর্বস্তরের জনগণকে উপস্থিত থাকতে দেখা যায়।

পরিষ্কারের পর সমাধিসৌধের চত্বর আবার আগের মতো চকচকে হয়ে ওঠে বলে জানান স্থানীয়রা। আড়াই বছর পর টুঙ্গিপাড়া যেন আবার তার চিরচেনা রূপে ফিরল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24