1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ!

  • প্রকাশের সময় : শনিবার, ২২ আগস্ট, ২০২৬
  • ৩৩ বার পঠিত

সাধন সাহা জয়
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয় এবং এই ঘটনায় আরও একজন আসামি পলাতক রয়েছেন।

গতকাল রাত সাড়ে ৮ টার দিকে নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া কোড়েরপাড় এলাকায় এই অভিযান চালানো হয়।

গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর পুলিশ ক্যাম্পের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে।
​উদ্ধারকৃত আলামত: তল্লাশির সময় একটি মোটরসাইকেল আটক করে দুই আরোহীর কাছ থেকে ১ হাজার ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং ইয়াবাসহ মোটরসাইকেলটি জব্দ করা হয়।

​রাজীব হাসান আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের মো. দানিছ মিয়ার ছেলে এবং বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার পশ্চিম পাইকপাড়া এলাকায় বসবাস করেন। তার বিরুদ্ধে এর আগে দুটি মাদক মামলা রয়েছে।

​শামিম বিজয়নগর উপজেলার চাওড়া গ্রামের জসিমের ছেলে। তার বিরুদ্ধেও পূর্বে একটি মাদক মামলা রয়েছে।

বিজয়নগর উপজেলার সিংগারবিল এলাকার রুবেল নামের অপর এক আসামি এই ঘটনায় পলাতক রয়েছেন।

​এ ঘটনায় পুলিশ বাদী হয়ে নবীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24