1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

এনায়েতপুর থানা আঞ্চলিক সড়ক থেকে ১৮ বস্তা টিসিবির চাল জব্দ

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ৬৮ বার পঠিত

মোঃ শহিদুল ইসলাম খান সিরাজগঞ্জঃ

সিরাজগঞ্জের এনায়েতপুরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) ১৮ বস্তা চাল জব্দ করেছে পুলিশ।

শনিবার রাতে সাড়ে ৯টার দিকে জালালপুর ইউনিয়নের সৌয়দপুর এলাকা থেকে কালোবাজারে বিক্রি করার উদ্দেশ্যে বেলকুচির চান ডিলারের গুদামে নেয়ার পথে এনায়েতপুর থানা সড়কে স্থানীয়রা আটক করে পুলিশকে খবর দেয়।

এসময় ১৮বস্তা চাল সহ একটি মিশু ও ভ্যান চালকদের থানা হেফাজতে নেয়া হয়েছে।তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান , শনিবার রাতে মিশু ও অটো ভ্যান গাড়িতে টিসিবির বস্তায় চাল গুলো পরিবহন করে নেয়া হচ্ছিল। স্থানীয়রা সন্দেহজনকভাবে আটক করে। পরে ভ্যান চালকরা স্বীকার করেন সৌয়দপুর থেকে টিসিবির ১৮ বস্তা চাল (প্রতি বস্তায় প্রায় ৪০ কেজি) বিক্রির উদ্দেশ্য নেয়া হচ্ছে। যা বেলকুচি উপজেলার চান ডিলারের বাড়িতে পৌছে দিতে রওনা হয়েছি। ভাড়ায় চলি, এর দায় আমরা পারবো না।

এনায়েতপুর থানার ওসি জাহিদ হোসেন জানান, টিসিবির জব্দকৃত ১৮ বস্তা চাল থানায় নেওয়া হয়েছে। পরিবহনে যুক্ত দুইজন থানা হেফাজতে আছেন। উর্ধতন কতৃপক্ষকে জানানো হয়েছে, দ্রুত পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24