1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নিউইয়র্কে রূপগঞ্জবাসীর আয়োজনে সংবর্ধিত এমপি দিপু ভূঁইয়া অসুস্থ কবির আহমদ সওদাগরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন জামাতা আনোয়ার হোসেন মণিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: দল গঠন ও খেলোয়াড় বাছাইয়ে প্রস্তুতি সভা সানায়ে তাকাইচি জাপানের সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনাকে দায়র করে যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসি দ্রুত কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাদল মণ্ডল গ্রেপ্তার, সহযোগী পলাতক

সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় নিজস্ব প্রতিনিধি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর স্বজনদের সঙ্গে ইন্টার্ন চিকিৎসকদের বিরোধের ঘটনা ভিডিও করতে গিয়ে হামলার শিকার হয়েছেন দুই সাংবাদিক।

বুধবার (২৮ অক্টোবর) রাতে হাসপাতালের পঞ্চম তলায় এ ঘটনা ঘটে। এতে দুই সাংবাদিক আহত হয়েছেন। সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে ইন্টার্ন চিকিৎসকদের বিরুদ্ধে।

আহত সাংবাদিকেরা হলেন স্থানীয় দৈনিক শ্যামল সিলেটের ফটোসাংবাদিক রেজা রুবেল ও সিলেটভিউ২৪ ডটকমের সাংবাদিক নিবেন্দু তালুকদার।

আহত দুই সাংবাদিক বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বুধবার রাতে হাসপাতালের এক রোগীর পায়ের অস্ত্রোপচারকে কেন্দ্র করে চিকিৎসকদের সঙ্গে তাঁর স্বজনদের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ে রোগীর দুই স্বজনকে মারধর করে আটকে রাখার অভিযোগ ওঠে। এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে সাংবাদিকদের ওপর হামলা করা হয় বলে অভিযোগ করেছেন তাঁরা।

সাংবাদিক রেজা রুবেল বলেন, ‘রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে ঝামেলা শুরু হলে আমরা ভিডিও করতে যাই। তখন চিকিৎসকেরা আমাদের মারধর করেন এবং আমার মাথা ফাটিয়ে দেন।

আমরা বারবার নিজেদের সাংবাদিক পরিচয় দিলেও তাঁরা মারধর চালিয়ে যান। বর্তমানে আমাদের চিকিৎসা চলছে।

সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, ওসমানী হাসপাতালে রোগীর স্বজন ও ইন্টার্ন চিকিৎসকদের মধ্যে বিরোধ হয়। এ সময় রোগীর দুই স্বজনকে আটকে রাখা হয়েছিল।

পরে পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে। এরপর আরও কয়েকজন ইন্টার্ন চিকিৎসক এসে ঝামেলায় জড়ান। এ ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. বদরুল আমিন বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে মেডিকেলের সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বৈঠকে বসেছি। পরে কথা হবে।

এদিকে, ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই সিলেট নগরের চৌহাট্টা পয়েন্টে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সাংবাদিকেরা। এ সময় তাঁরা হামলায় জড়িত ব্যক্তিদের শাস্তির দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24