1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নিউইয়র্কে রূপগঞ্জবাসীর আয়োজনে সংবর্ধিত এমপি দিপু ভূঁইয়া অসুস্থ কবির আহমদ সওদাগরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন জামাতা আনোয়ার হোসেন মণিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: দল গঠন ও খেলোয়াড় বাছাইয়ে প্রস্তুতি সভা সানায়ে তাকাইচি জাপানের সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনাকে দায়র করে যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসি দ্রুত কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাদল মণ্ডল গ্রেপ্তার, সহযোগী পলাতক

গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাদল মণ্ডল গ্রেপ্তার, সহযোগী পলাতক

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২২ বার পঠিত

মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ মো. বাদল মণ্ডল (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাঁর সঙ্গে থাকা মো. শামীম (৩৮) নামে আরেক ব্যক্তি পালিয়ে গেছেন বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর ৪টা ৪৫ মিনিটে গোবিন্দগঞ্জ উপজেলার ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ক্রোড়গাছা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার বাদল মণ্ডল ওই এলাকার মৃত তৈয়ব আলী মণ্ডলের ছেলে। পলাতক শামীম একই এলাকার মো. দুদু হাজীর ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় বাদল মণ্ডলের দক্ষিণমুখী টিনশেড বসতবাড়ির একটি কক্ষের ভেতরে মাদকদ্রব্য গাঁজা কেনাবেচার অভিযোগে তাঁকে ৫০০ গ্রাম শুকনো গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। অভিযানের সময় শামীম কৌশলে পালিয়ে যান।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে উদ্ধার করা গাঁজা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার ও পলাতক আসামির বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, মামলা নম্বর ৪৭, তারিখ ২৯ অক্টোবর ২০২৬। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১৯(ক) ও ৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে বলে দেওয়া তথ্যে উল্লেখ রয়েছে।

এদিকে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24