1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নিউইয়র্কে রূপগঞ্জবাসীর আয়োজনে সংবর্ধিত এমপি দিপু ভূঁইয়া অসুস্থ কবির আহমদ সওদাগরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন জামাতা আনোয়ার হোসেন মণিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: দল গঠন ও খেলোয়াড় বাছাইয়ে প্রস্তুতি সভা সানায়ে তাকাইচি জাপানের সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনাকে দায়র করে যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসি দ্রুত কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাদল মণ্ডল গ্রেপ্তার, সহযোগী পলাতক

মণিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: দল গঠন ও খেলোয়াড় বাছাইয়ে প্রস্তুতি সভা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, মণিরামপুর (যশোর):

যশোরের মণিরামপুর উপজেলার ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়নে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উপলক্ষ্যে ইউনিয়ন দল গঠন ও খেলোয়াড় বাছাই কার্যক্রম সফল করার জন্য এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে,বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৩টায় শ্যামকুড় ইউনিয়ন পরিষদের সভাকক্ষে। এতে স্থানীয় সকল মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক-শিক্ষিকা, ক্রীড়া শিক্ষক ও ক্রীড়ানুরাগী ব্যক্তিবৃন্দসহ শ্যামকুড় ইউনিয় পরিষদের সদস্যগন অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামকুড় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের ( সংশ্লিষ্ট ভ্যেনু)প্রধান শিক্ষক আব্দুল কাদের। সভা সঞ্চালনা করেন ১২ নং শ্যামকুড় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মৃণাল কান্তি সাহা।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ক্রীড়ানুরাগী সদস্যবৃন্দ যথাক্রমে ১২ নম্বর শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শ্যামকুড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ডা. মোঃ মনিরুজ্জামান মনি, ইউনিয়ন বিএনপির সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বুলবুল হাসান, মণিরামপুর উপজেলা বিএনপির সদস্য ও শ্যামকুড় ইউনিয়ন বিএনপির সাবেক গণশিক্ষাবিষয়ক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম এবং ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মোঃ রবিউল ইসলাম রবি মেম্বারসহ অন্যন্য মেম্বারবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ক্রীড়া শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।

সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলার চর্চা শিক্ষার্থীদের মেধা, মনন, শৃঙ্খলা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। নতুন কুঁড়ি স্পোর্টসের মতো আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হবে এবং তারা ভবিষ্যতে ক্রীড়াঙ্গনে ভালো করার অনুপ্রেরণা পাবে।

বক্তারা আরও বলেন, শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করে তুলতে শিক্ষক,অভিভাবক, ক্রীড়ানুরাগী ব্যক্তি ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এ ধরনের উদ্যোগ তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার পাশাপাশি মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে সহায়ক হবে।

আলোচনা সভায় নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)-এ শ্যামকুড় ইউনিয়নের দল গঠন, যোগ্য খেলোয়াড় বাছাই এবং প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের সহযোগিতা ও সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। ৫ নবেম্বর মাননীয় প্রধানমন্ত্রীর শুভাগমনে খুলনায় এ খেলার শুভ উদ্বোধন হবে এক যোগে দেশের সকল উপজেলাসহ, তার সফলতা কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24