1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিলেট ওসমানী হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত ২ কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ ৩৭ দিনে কুমিল্লায় আটক ৫২৪৬, এক রাতেই ৩৫১ কালিয়াকৈরে ঢাকা টাংগাইল মহাসড়কের উপরে ময়লার ভাগার সাধারণ পথচারীর চরম জনদুর্ভোগ নিউইয়র্কে রূপগঞ্জবাসীর আয়োজনে সংবর্ধিত এমপি দিপু ভূঁইয়া অসুস্থ কবির আহমদ সওদাগরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চাইলেন জামাতা আনোয়ার হোসেন মণিরামপুর শ্যামকুড় ইউনিয়ন পরিষদে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২: দল গঠন ও খেলোয়াড় বাছাইয়ে প্রস্তুতি সভা সানায়ে তাকাইচি জাপানের সফর শেষ করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটের পুলিশের হেফাজতে মৃত্যুর ঘটনাকে দায়র করে যাবজ্জীবন কারাদণ্ড ও ফাঁসি দ্রুত কার্যক্রম ক্ষতিগ্রস্ত পরিবারের গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম গাঁজাসহ বাদল মণ্ডল গ্রেপ্তার, সহযোগী পলাতক

কর্ণফুলী চ্যানেলে কোস্ট গার্ডের অভিযান, মিয়ানমারে পাচারের আগেই ৪০ টন সিমেন্ট জব্দ

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলী চ্যানেলে অভিযান চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া ৪০ টন সিমেন্ট উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এ ঘটনায় একটি কার্গো বোটসহ আটজনকে আটক করা হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রামের পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১৫ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার সদস্যরা। এ সময় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা ৪০ হাজার কেজি সিমেন্ট উদ্ধার করা হয়। জব্দ করা সিমেন্টের আনুমানিক বাজারমূল্য প্রায় চার লাখ টাকা।

অভিযানকালে সিমেন্ট পরিবহনে ব্যবহৃত কার্গো বোটসহ আটজনকে আটক করা হয়। উদ্ধার করা সিমেন্ট ও বোট জব্দের পাশাপাশি আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, দেশের সমুদ্রসীমা ও উপকূলীয় এলাকায় চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ড নিয়মিত অভিযান পরিচালনা করছে। অবৈধভাবে পণ্য পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24