1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

​কচুয়ায় আলোচিত ট্রিপল মার্ডারের ১আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১০৮ বার পঠিত

​কচুয়া (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের কচুয়ায় আলোড়ন সৃষ্টি করা ট্রিপল মার্ডার মামলার অন্যতম সন্দেহভাজন আসামি জাহিদুল হাওলাদারকে (৪৩) গ্রেপ্তার করেছে পুলিশ। বাগেরহাট জেলা পুলিশ ও কচুয়া থানা পুলিশের একটি চৌকস দল যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।

​গত ১৩ আগস্ট রাত আনুমানিক ১১টা ১০ মিনিটে উপজেলার সাইনবোর্ড বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত জাহিদুল হাওলাদার উক্ত মামলার নিহত আহাদ হাওলাদারের একই বাড়ির আপন চাচাতো চাচা মৃত মজিদ হাওলাদারের ছেলে।

​পুলিশ সূত্রে জানা গেছে, চাঞ্চল্যকর এই ট্রিপল মার্ডারের ঘটনার পর থেকেই আসামিদের ধরতে এলাকায় গোয়েন্দা নজরদারি ও অভিযান জোরদার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সাইনবোর্ড বাজারে অভিযান চালিয়ে জাহিদুলকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে তার সম্পৃক্ততার বিষয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানা গেছে।

​কচুয়া থানা পুলিশ জানায়, আটককৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর হয়েছে । জোড়া ও ট্রিপল হত্যাকাণ্ডের মতো নৃশংস ঘটনার রহস্য উন্মোচন এবং বাকি জড়িতদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।###

আয়েশা সিদ্দিকা বুলু

নিজস্ব সংবাদদাতা

কচুয়া বাগেরহাট।

১৪-০৮-২০২৬ ইং

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24