1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ দেশের জন্য কাজ—জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা উদ্যোগ

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • প্রকাশের সময় : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৯৬ বার পঠিত

নিজস্ব সংবাদদাতা কচুয়া (বাগেরহাট)।

“রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের কচুয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।

রবিবার ১৫ আগস্ট সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে কচুয়া শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন হয়।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তৃতা ও মৎস্য খাতের সার্বিক চিত্র তুলে ধরেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রবীন্দ্রনাথ মন্ডল।

কচুয়া উপজেলা একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্নার সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে ও উপজেলা প্রশাসন ও সিনিয়র মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলী হাসান।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ।

সভায় প্রধান অতিথি বলেন, দেশের অর্থনীতিতে মৎস্য খাতের অবদান দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বাগেরহাট জেলা চিংড়ি ও গলদা চাষে অগ্রণী ভূমিকা । জাতীয়ভাবে চিংড়ি চাষে বাগেরহাটের অবস্থান ২য় এবং গলদা চাষে ১ম। টেকসই মৎস্য উৎপাদন ও খামারিদের স্বার্থ রক্ষায় সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলার কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী, প্রাণীর সম্পদ কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা সহ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও উপজেলার মৎস্য চাষী গন উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে মৎস্য চাষে বিশেষ অবদানের জন্য কয়েকজন সফল মৎস্য চাষিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

আয়শা সিদ্দীকা বুলু
নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24