
স্টাফ রিপোর্টার:- আল ইমরান
জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী শনিবার (১৫ আগস্ট ২০২৬) কাশিয়ানীর ২টি এলাকায় প্রায় ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
পল্লী বিদ্যুৎ সমিতি কাশিয়ানী জোনাল অফিস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য ওইদিন সকাল ৮টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাশিয়ানী বাজার ও জলকারপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।
নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হলে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।