1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ দেশের জন্য কাজ—জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা উদ্যোগ

মদনে দেশীয় মাছ কমছে নিষিদ্ধ জালের দাপটে

  • প্রকাশের সময় : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯১ বার পঠিত

মোঃ আলম খান,নেত্রকোনা প্রতিনিধিঃ

নেত্রকোনার মদন উপজেলায় নিষিদ্ধ চায়না রিং জাল বেড়জাল ও কারেন্ট জালের অবাধ ব্যবহারে দ্রুত কমে যাচ্ছে দেশীয় প্রজাতির মাছ। বর্ষা মৌসুমে খাল-বিল ও জলাশয়ে একসময় যেসব দেশীয় মাছের সমারোহ দেখা যেত, এখন সেই চিত্র অনেকটাই বিরল।

স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ জালের নির্বিচার ব্যবহারে শুধু মাছই নয়, জলজ জীববৈচিত্র্যও মারাত্মক হুমকির মুখে পড়েছে।

জানা গেছে, মদন উপজেলার ৮টি ইউনিয়ন ও একটি পৌরসভার বিস্তীর্ণ এলাকায় জুড়ে রয়েছে অসংখ্য খাল-বিল নদ- নদী ও জলাশয়। বর্ষা এলেই এসব জলাশয় পানিতে ভরে উঠলেও আগের মতো দেশীয় প্রজাতির মাছ আর পাওয়া যাচ্ছে না। প্রায় এক দশক আগেও স্থানীয়রা ছাঁই, ফাঁলো, ঠেলা জাল, বড়শিসহ দেশীয় পদ্ধতিতে মাছ শিকার করতেন। এসব উপকরণে মাছ ধরা হলেও মাছের প্রজনন ও জলজ পরিবেশের ওপর তেমন নেতিবাচক প্রভাব পড়ত না।

স্থানীয়রা শুনান, বর্তমানে চায়না তৈরি রিং জাল বেড়জাল ও কারেন্ট জালের ব্যাপক ব্যবহারের ফলে ছোট মাছ, রেণু-পোনা এবং বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধরা পড়ছে। এতে দেশীয় মাছের প্রাকৃতিক বংশবিস্তার মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে প্রতিবছরই দেশীয় মাছের উৎপাদন কমে যাচ্ছে।

মদন উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, অনেক জেলে ও মাছ শিকারি নিজেদের ভোগ ও বাজারে বিক্রির উদ্দেশ্যে খাল-বিল ও জলাশয়ে অবাধে কারেন্ট জাল ও বেড়জাল, চায়না রিং জাল ব্যবহার করছেন। এতে মাছের প্রজনন চক্র বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি জলাশয়ের পরিবেশগত ভারসাম্যও নষ্ট হচ্ছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বিষয়ে মদন উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ আবু বক্কর সিদ্দিক বলেন,চায়না রিং জাল বেড়জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে জব্দ করা জাল পুড়ে ধ্বংস করা হয়। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয় মহলের দাবি, দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে আরও কঠোর অভিযান, নিয়মিত নজরদারি এবং জনসচেতনতা বৃদ্ধির উদ্যোগ গ্রহণ করা জরুরি। তাদের মতে, কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মদনের খাল-বিল নদী থেকে দেশীয় প্রজাতির মাছ একেবারেই হারিয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।

মোঃ আলম খান।

মদন,নেত্রকোনা।

মোবাইল নং-০১৯৩৮৩২০৮২৪.

তাং-১০/০৮/২০২৬ইং.

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24