1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৮৭ বার পঠিত

​নিজস্ব সংবাদদাতা কচুয়া বাগেরহাট

কচুয়া সরকারি মহিলা ডিগ্রি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান আনন্দঘন ও বর্ণাঢ্য পরিবেশের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে।

​আজ ২৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কলেজের নিজস্ব মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ আবুল কালাম শেখ। বাংলা বিভাগের প্রভাষক সুযষ কান্তি মণ্ডলের সুনিপুণ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা বিএনপির সভাপতি সরদার জাহিদ।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এস এম তৌহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ জাহাঙ্গীর হোসেন এবং জামায়াতে ইসলামী নেতা মোঃ জুবায়ের হোসেন রানা।

​প্রধান অতিথি তাঁর বক্তব্যে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত হলেই চলবে না, বরং সৎ, দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। আজকের তোমরাই আগামী দিনের সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কারিগর।”

​অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য দেন কলেজের সহকারী অধ্যাপক মিলন কান্তি মৈত্র, সহকারী অধ্যাপক অশোক কুমার রায়, প্রভাষক সমীর কান্তি বাড়ুই, প্রভাষক বিমল কৃষ্ণ বাড়ৈ, প্রভাষক হান্নান নকীব, প্রভাষক কৃষ্ণ পদ দাম এবং যমুনা গোলদারসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। বক্তারা শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করার আহ্বান জানান এবং কলেজের বিভিন্ন নিয়মকানুন তুলে ধরেন।

​অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বর্ষের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
আয়শা সিদ্দীকা বুলু নিজস্ব সংবাদদাতা
কচুয়া বাগেরহাট।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24