1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

কালিয়ায় প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ১৮৩ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল:
নড়াইলের কালিয়া উপজেলার ইলিয়াছাবাদ ইউনিয়নের রাজাপুর গ্রামে ২১ বছর বয়সী এক প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আমির মুন্সী (২৭) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২৮ আগস্ট) সকালে তাকে আটক করা হয়।
পুলিশ ও ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, বাড়িতে ওই তরুণীকে একা পেয়ে আমির মুন্সী বিভিন্ন সময় তাকে ফুসলিয়ে ধর্ষণ করেন। সর্বশেষ গত ২১ আগস্ট বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত আমির মুন্সীকে আটক করে।

এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কালিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইদ্রিস আলী।
পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। আটক যুবকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িত অন্য কেউ থাকলে তদন্তের মাধ্যমে তাদেরও আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত আমির মুন্সীর কোনো বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24