1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে

কাশিয়ানীতে ‘ন্যায্যমূল্যের বাজার’ এর নামে প্রতারণার অভিযোগ, পিকআপ ভ্যান আটক করে পুলিশে সোপর্দ

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ১১৯ বার পঠিত

স্টাফ রিপোর্টার:- আল ইমরান 

গোপালগঞ্জের কাশিয়ানীতে ওয়াইডভিশন ন্যায্য বাজার প্রজেক্টের নামে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগ উঠেছে। স্থানীয় জনতার অভিযোগের ভিত্তিতে একটি পিকআপ ভ্যান আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় “চাঁদেরহাট সমাজকল্যাণ সমিতি (চাহাস)” এবং “সূর্য মুখী সংস্থা” এর নামে কম দামে নিত্যপ্রয়োজনীয় পণ্য দেওয়ার কথা বলে কার্যক্রম চালানো হচ্ছিল। এ সময় তাদের কাছে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লেখা একটি অবহিতকরণ পত্র দেখতে পান স্থানীয়রা।

চিঠিতে মোঃ আমিনুল ইসলাম নামে এক ব্যক্তিকে ন্যায্য বাজারের পরিচালক হিসেবে নিয়োগের কথা উল্লেখ আছে। চিঠিতে বলা হয়েছে, অসহায়, হতদরিদ্র, প্রতিবন্ধীদের জন্য বাজার দরের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রি করা হবে এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোন পণ্য বিক্রি করা যাবে না।

কিন্তু স্থানীয়দের অভিযোগ, বাস্তবে বেশি দামে নিম্নমানের পণ্য বিক্রি এবং সরকারি প্রজেক্টের কথা বলে বিভ্রান্ত করা হচ্ছিল। এ নিয়ে সন্দেহ হলে বুধবার(১৬’সেপ্টেম্বর) দুপুরে এলাকাবাসী পণ্যবাহী পিকআপ ভ্যানটি আটকে রাখে এবং পরে কাশিয়ানী থানা পুলিশকে খবর দেয়।

এ বিষয়ে কাশিয়ানী থানার ওসি (তদন্ত) নাহিদ হাসান বলেন, “আমরা একটি পিকআপ ভ্যানের বিষয়ে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে গাড়িটি হেফাজতে নেওয়া হয়েছে। কাগজপত্র যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে উপজেলা প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, “ওয়াইডভিশন ন্যায্য বাজার নামে আমাদের কোনো সরকারি বরাদ্দ বা অনুমোদিত প্রজেক্ট নেই। এ ধরনের চিঠি একটি বেসরকারি সংস্থার নিজস্ব অবহিতকরণ পত্র মাত্র, এটি দিয়ে ব্যবসা করার অনুমতি হয় না।”

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24