1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেশবপুরের সীমান্তবর্তী চুকনগর মাঃ বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

পরেশ দেবনাথ, , বিশেষ প্রতিনিধি

কেশবপুরের সীমান্তবর্তী চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে নিয়মিত ম্যানেজিং কমিটি গঠণের লক্ষ্যে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই-২৬) সকাল ১১টায় বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত সভায় মাওলানা মতিউর রহমান-এর সভাপতিত্বে এবং বিদ্যালয়ে শিক্ষক হাফিজুর রহমান-এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, চুকনগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা মিনতি রানী কুন্ডু। তিনি অভিভাবকদের জানান, “বিদ্যালয়টি সুষ্ঠু-সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে একটি নিয়মিত ম্যানেজিং কমিটি বিশেষ প্রয়োজন। সেকারণে আপনাদের মতামত ও সিদ্ধান্ত গ্রহন করবেন বলে আমি আশা করি।”
নিয়মিত ম্যানেজিং কমিটি গঠণের লক্ষ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক অপর্না সরকার, চুকনগর প্রেসক্লাবের সভাপতি এম রুহুল আমীন, সাধারণ সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, সাংবাদিক গৌতম রাহা, শিক্ষক প্রতিনিধি জয়দেব কুমার নন্দী, শিক্ষক আজিজুর রহমান, শেখ আব্দুল কাদের, শেখ মফিজুল ইসলাম, মাহাবুবুর রহমান, আবু বক্কার মোল্লা, সাংবাদিক এনামুল বাশার টিটো, অভিভাবক সদস্য আবুল কালাম, জাহাঙ্গীর ফকির, মাওঃ বাহারুল ইসলাম, কৃষ্ণ বিশ্বাস, জাকির হোসেন প্রমুখ।
ছবিঃ
৩১/০৭/২৬

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24