
পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি
কেশবপুর উপজেলার বরনডালী গ্রামে চলন্ত যানবাহন থেকে পড়ে মার্জিয়া (৩) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৫ এপ্রিল-২৬) সকালে বরনডালী গ্রামের বাসিন্দা মোঃ আব্দুল জব্বার তার শিশু কন্যা মার্জিয়াকে সঙ্গে নিয়ে মাঠের উদ্দেশ্যে রওনা হন। তারা স্থানীয়ভাবে ব্যবহৃত একটি আলমসাদু যানবাহনে করে যাচ্ছিলেন। পথে বরনডালী আশ্রয়কেন্দ্রের নিকট পৌঁছালে অসাবধানতাবশত চলন্ত গাড়ি থেকে নিচে পড়ে যায় মার্জিয়া।
গুরুতর আহত অবস্থায় শিশুটিকে প্রথমে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ছবিঃ
২৫/০৪/২৬