1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

খুলনায় পথের বাজার চেকপোস্টে রাইফেলের গুলিসহ যুবক আটক।

  • প্রকাশের সময় : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৪০ বার পঠিত

শাব্বির আহমদ
জেলা প্রতিনিধি খুলনা

খুলনা মেট্রোপলিটন এলাকার ​খান জাহান আলী থানাধীন পথের বাজার পুলিশ চেকপোস্টে তল্লাশি চালিয়ে দুই রাউন্ড রাইফেলের গুলিসহ মো. জাফর (২৪) নামে এক যুবককে আটক করা হয়েছে।
শুক্রবার (০৭ আগস্ট ২০২৬) সকালবেলা চেকপোস্ট ডিউটি চলাকালীন তাকে আটক করে পথের বাজার পুলিশ ক্যাম্পের একটি দল।

​পুলিশ জানায়,
পথের বাজার পুলিশ ক্যাম্পের এসআই (নিশস্ত্র) অয়ন তীর্থ পাইকের নেতৃত্বে এএসআই (নিশস্ত্র) সিকদার মাসুম পারভেজ, এএসআই (নিশস্ত্র) নিরু বিশ্বাস এবং কনস্টেবল (নং ৪৬৮০) অতনু দাস সকালে চেকপোস্টে নিয়মিত দায়িত্ব পালন করছিলেন।
এ সময় পায়ে হেঁটে চেকপোস্ট অতিক্রম করার চেষ্টা করলে মো. জাফর নামে ওই যুবকের গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরবর্তীতে পুলিশ সদস্যরা তাকে থামিয়ে হাতে থাকা ব্যাগ তল্লাশি করলে তার কাছ থেকে ০২ রাউন্ড রাইফেলের গুলি উদ্ধার করা হয়।

​আটককৃত মো. জাফর বরগুনা জেলার বরগুনা সদর থানার চালিতাতলি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।
​উদ্ধারকৃত আলামতসহ আটক যুবককে খানজাহান আলী থানায় সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং তার বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি বর্তমানে প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24