1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ইসলামের সুমহান আদর্শ সমাজের সর্বস্তরে পৌঁছে দিতে দাওয়াতি কার্যক্রমকে আরও গতিশীল করতে হবে। মুফতি সৈয়দ রিয়াজ আহমদ নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে

*খুলনায় জমকালো আয়োজনে ‘বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’ শুরু*

  • প্রকাশের সময় : রবিবার, ৭ জুন, ২০২৬
  • ২৩ বার পঠিত

*খুলনা প্রতিনিধি:*তোফাজ্জল ইসলাম
খুলনার ফুলতলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ‘মরহুমা বেগম খালেদা জিয়া স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্ট-২০২৬’। গত কাল বিকেল ৪টায় উপজেলার আটরা শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠে ‘ডাক্তারবাড়ী ইয়ং বয়েজ ক্লাব’ আয়োজিত এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
​নকআউট পর্বের এই উদ্বোধনী টুর্নামেন্টে যোগীপোল লান্স বাদামতলা ও মোহামেডান ফুটবল একাডেমি অংশগ্রহণ করে। এছাড়াও খুলনার বিভিন্ন অঞ্চলের মোট ৮টি ঐতিহ্যবাহী ফুটবল দল অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে স্থানীয় ক্রীড়ামোদী দর্শক ও সাধারণ মানুষের উপস্থিতিতে কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে শ্রীনাথ মাধ্যমিক বিদ্যালয় মাঠ।
​সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খানজাহান আলী থানা বিএনপির সভাপতি কাজী মিজানুর রহমান। টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন ফুলতলা উপজেলা চেয়ারম্যান প্রার্থী জুবাইদা সুরভী মিঠু।
​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে মাদক, কিশোর গ্যাং ও নানা অনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সুস্থ ও সুন্দর সমাজ গঠনে এ ধরনের ক্রীড়া প্রতিযোগিতা তৃণমূলে আরও ছড়িয়ে দেওয়া প্রয়োজন। টুর্নামেন্টটি সফলভাবে আয়োজন করার জন্য তারা আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান।
​পুরো টুর্নামেন্টটির সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন ডাক্তারবাড়ী ইয়ং বয়েজ ক্লাবের সভাপতি খন্দকার শরিফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক সরদার আল মুতাসিম। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত থেকে খেলা উপভোগ করেন। উদ্বোধনী ম্যাচটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় হওয়ায় দর্শকদের মাঝে টানটান উত্তেজনা লক্ষ্য করা গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24