1. admin@mhnews24.com : admin :
সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাংলাদেশ জামায়েত ইসলামীর জরুরী জেলা ও মহানগরী আমীর সম্মেলন অনুষ্ঠিত ওমানের জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জামায়াতের প্রতিনিধি দলের অংশগ্রহণ হাটহাজারীতে ভাড়া বাসায় কারখানা বসিয়ে ইয়াবা তৈরি ও বিক্রি, তরুণ গ্রেপ্তার কাঁঠালিয়ায় বিষখালী নদীতে অবৈধ বালু উত্তোলন: ভ্রাম্যমাণ আদালতে ৫ জনের ৫ লাখ টাকা জরিমানা কাশিয়ানীতে অটোভ্যান চুরি, সিসিটিভি ফুটেজে শনাক্তের দাবি মাদকবিরোধী অভিযানে ২,০০০ পিস ইয়াবাসহগ্রেফতার ০১ জনপ্রতিনিধি হওয়ার আগেই উন্নয়নের রোল মডেল—সুরুজ্জামান শুধু একটি নাম নয়, উন্নয়নের এক ব্র্যান্ড শুনই ইউপিতে চেয়ারম্যান পদে জনমতে এগিয়ে বিএনপি নেতা তুহিন কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ দীর্ঘ ২২ বছর পর সিলেট বিভাগের সুনামগঞ্জ সফরে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রাজধানীতে জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল

  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পঠিত

ডেক্স রিপোর্ট

গোপালগঞ্জসহ দেশব্যাপী নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস, নৈরাজ্য, জ্বালাও-পোড়াও, লুটপাট এবং আইনশৃঙ্খলা রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরীর উদ্যোগে রাজধানীতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুরে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় জনতার অংশগ্রহণে নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পল্টন মোড় হয়ে বিজয়নগর সড়ক প্রদক্ষিণ করে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হয়।

মিছিলপূর্ব বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, “সরকার গণভোটের রায় মেনে নিলে আমরা জনগণকে সঙ্গে নিয়ে ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এ দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আমরা আমাদের রাজনৈতিক সর্বশক্তি নিয়ে রাজপথের ভূমিকা অব্যাহত রাখব।”

সন্ত্রাসীদের ভয়ে পুলিশ থানা ছেড়ে পালিয়ে যাওয়ার ইতিহাস বিএনপি সরকার সৃষ্টি করেছে উল্লেখ করে মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকার প্রয়োজন আছে কি না, প্রধানমন্ত্রীর তা পুনর্বিবেচনা করা প্রয়োজন। তিনি বলেন, “যে স্বরাষ্ট্রমন্ত্রী একটি জেলার আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে পারেন না, সরকারের এমপি-মন্ত্রীদের নিরাপত্তা দিতে পারেন না, এমপি-মন্ত্রীদের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীরা আগুন লাগিয়ে দিচ্ছে এবং এমপি-মন্ত্রীদেরও পালিয়ে বেড়াতে হচ্ছে, সেই স্বরাষ্ট্রমন্ত্রীকে সরকারের মন্ত্রিসভায় রাখা যায় কি না, তা সরকারের সাফল্যের জন্য প্রধানমন্ত্রীর বিবেচনা করা জরুরি।”

তিনি প্রধানমন্ত্রীকে সতর্ক করে বলেন, “বিএনপি নেতাদের বাড়ি থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তারের খবর কিন্তু সরকার এবং বিএনপির জন্য শুভ নয়। এরাই সরকারকে ব্যর্থ করে পতনের দিকে ঠেলে দেবে।” তিনি আরও বলেন, “আমরা এখনই সরকারকে পদত্যাগ করতে বলছি না। আমরা চাই, সরকার ভুল পথ থেকে সরে এসে সঠিক সিদ্ধান্ত নিয়ে দেশ পরিচালনা করুক।”

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির জননেতা মো. নূরুল ইসলাম বুলবুল এমপির সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি দেলাওয়ার হোসেনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মোহাম্মদ কামাল হোসেন এমপি এবং ডাকসু ভিপি সাদিক কায়েম।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ ও মোবারক হোসেন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিক ও মাওলানা ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. শামছুর রহমান এবং কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের কর্মপরিষদ সদস্য সৈয়দ জয়নুল আবেদীন এমপি।

এ ছাড়া ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের শুরা ও কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24