1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

চাঁদপুরের ইলিশ বিক্রির নামে অনলাইন প্রতারণা, নড়াইলে গ্রেফতার ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • ৬৫ বার পঠিত

মোঃ রাসেল শেখ, জেলা প্রতিনিধি, নড়াইল
চাঁদপুরের ইলিশ বিক্রির নামে ভুয়া ফেসবুক পেজ খুলে অনলাইনে প্রতারণার অভিযোগে নড়াইলের কালিয়া উপজেলায় পাঁচ যুবককে গ্রেফতার করেছে কালিয়া থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন—উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামের আকিদুল ইসলাম, একই গ্রামের আসমাউল শেখ, ইমরান শেখ, তৈয়বুর রহমান ও নীরব শেখ।
পুলিশ জানায়, গ্রেফতার যুবকেরা দীর্ঘদিন ধরে ‘চাঁদপুরের ইলিশ’সহ বিভিন্ন নামে ভুয়া ফেসবুক পেজ পরিচালনা করে আসছিলেন। এসব পেজে আকর্ষণীয় ছবি ও পোস্ট দিয়ে উন্নতমানের চাঁদপুরের ইলিশ বিক্রির প্রলোভন দেখানো হতো। ক্রেতারা মাছ কেনার জন্য যোগাযোগ করলে তাদের কাছ থেকে অগ্রিম টাকা নেওয়া হতো। টাকা পাওয়ার পরই ক্রেতাদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিত চক্রটি। এভাবে অনলাইনে প্রতারণার মাধ্যমে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

দীর্ঘদিন নজরদারির পর বুধবার (২৬ আগস্ট) বিকেলে উপজেলার পুরুলিয়া ইউনিয়নের ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছয়টি স্মার্টফোন, তিনটি বাটন ফোন ও ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়েছে।
পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেফতার আকিদুল ইসলামের বিরুদ্ধে কালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১১টি মামলা রয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী বলেন, ‘চাঁদপুরের ইলিশ’ নামে ভুয়া ফেসবুক পেজ খুলে প্রতারণার বিষয়টি পুলিশের নজরে আসে। চক্রটির গতিবিধির ওপর দীর্ঘদিন ধরে পুলিশ নজরদারি করে আসছিল। একপর্যায়ে তাদের অবস্থান শনাক্ত করে ফুলদাহ গ্রামে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়। রাতে তাদের বিরুদ্ধে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24