1. admin@mhnews24.com : admin :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জিয়া পরিষদ ও জিয়া মন্ত্র এবং জিয়া সাইবার ফোর্স -জেডসিএফ যুক্তরাষ্ট্র এর উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি পালিত দোয়ারাবাজার সীমান্তে বিজিবির অভিযানে ৭ জন আটক, পালিয়েছে ২ মালয়েশিয়ার বাড়িতে কারাবাসেও পরিবারের সঙ্গ পাচ্ছেন না নাজিব, একসঙ্গে থাকতে পারবেন না স্ত্রী-স্বজনরাও। সীমান্তে ৫৩ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় সোলার প্যানেল ও ফেয়ারডিল সিরাপ জব্দ শ্যামনগরের গাবুরাতে জেলেদের স্ত্রী-সন্তানদের মানববন্ধন, বনদস্যু নির্মূলের দাবী মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধনী অনুষ্ঠান কচুয়ায় উপজেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক চেয়ারম্যান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার শিকদার আ: আব্দুর রহিম এর স্ত্রীর ইন্তেকাল।বিভিন্ন মহলের শোক আশুলিয়ায় ডক্টরস জেনারেল হাসপাতালের বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ, কর্মচারীকে মারধর ও প্রাণনাশের হুমকির বিরুদ্ধে থানায় অভিযোগ পাইকগাছার সার্বিক উন্নয়ন ও জনদুর্ভোগ লাঘবে আধুনিক বাস টার্মিনাল নির্মাণ জরুরি ..এসএম মনিরুল হাসান বাপ্পী নাটোরে হুইপ দুলুকে সংবর্ধনা, জনতার ঢলে কাবির হোসেন কাঙ্গালের পক্ষে গণজোয়ার

চিলমারীতে “রাজার ভিটা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়” নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৫ বার পঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “রাজার ভিটা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায়” নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪শে সেপ্টেম্বর) সকালে ১১টার দিকে “রাজার ভিটা ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সভা কক্ষে, উক্ত মাদ্রাসার অধ্যক্ষ ড. মাওলানা মিনহাজুল ইসলামের সভাপতিত্ব নবীন বরণ, অভিভাবক সমাবেশ ও বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। এ সময় আলিম ১ম বর্ষের শিক্ষার্থীদের উদ্বোধনী ক্লাস, শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান। এবং (২০২৬-২০২৭) শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদেরকে সবক অনুষ্ঠান শেষে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়েছে। এ সময় সবক অনুষ্ঠান পরিচালনা করেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা ইউনুস আলী।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সহকারী শিক্ষা অফিসার আব্দুল হাই সিদ্দিকী। অনুষ্ঠানটির সঞ্চালনা করেন, মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জিয়াউর রহমান।
আরও উপস্থিত থেকে রাখেন, সহকারী অধ্যাপক (বাংলা) নুরুল হক, সহকারী অধ্যাপক (ইংরেজি) আছমা খাতুন, প্রভাষক (আরবি) আবু আখতার, সহকারী শিক্ষক (ICT) তৈয়বুর রহমানসহ আরও অনেকে। পরে অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করণ, লেখা-পড়ার মানোন্নয়ন ও চরিত্র গঠনের নানামুখী পরামর্শ দিয়ে অভিভাবকগণ সহযোগিতার আশ্বাস ব্যক্ত করেন। অভিভাবকদের মধ্যে বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল জব্বার ফারুকী সাহেব। অবসর প্রাপ্ত বিদায়ী ইবতেদায়ী শিক্ষক আবু সায়েদ সাহেব এর দীর্ঘ ৪০ বছরের বর্ণাঢ্য কর্মজীবনের নানা স্মৃতিচারণ নিয়ে আলোচনা হয়েছে। সুখ-দুঃখ, আনন্দ, ভালোবাসা, ক্লাসে পাঠদান, শিক্ষক মিলনায়তনে সবার উপস্থিতি, মাদ্রাসা প্রাঙ্গণে তাঁর বিচরণ সবার সাথে হাসিমুখে আলাপচারিতা এসব স্মৃতি শিক্ষকদের মানস পটে ভেসে ওঠেন। অনুষ্ঠান শেষে অবসরপ্রাপ্ত শিক্ষক মাওলানা আবু সায়েদকে বিদায়ী সম্মাননা স্মারক ও কিছু উপহার সামগ্রী শিক্ষক ও কর্মচারীদের পক্ষ থেকে তাঁর হাতে তুলে দেয়া হয়েছে। দীর্ঘদিনের সহকর্মীকে হারিয়ে শিক্ষকরা যেন ভারাক্রান্ত হয়েছেন। পরিশেষে মোটর বাইক শোভাযাত্রার মাধ্যমে বিদায়ী শিক্ষককে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেয়ার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করেন “রাজার ভিটা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার” শিক্ষক-কর্মচারীগণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24