1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ নবীনগরে ডোবার পানিতে ডুবে শিশুর মৃত্যু নজরুল বর্ষ উপলক্ষে কবিতা আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম হলেন হবিগঞ্জের জাফর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কাজের চাপেই কি ব্রেন স্ট্রোক? শিপ্রা হালদারের মৃত্যু ঘিরে চাঞ্চল্য মগরাহাটে নেত্রকোনায় ৯০ বছরের মারফত আলীর দুর্দশার খবর পেয়ে ছুটে গেলেন ইউএনও, দিলেন সহায়তা

চিলমারীতে “শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার” বিতরণী অনুষ্ঠান

  • প্রকাশের সময় : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৪২ বার পঠিত

হাবিবুর রহমান, চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে “শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার” বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) সকাল ১১টার দিকে উপজেলার থানাহাট ইউনিয়নের “বজরা তবকপুর উচ্চ বিদ্যালয়ের” প্রধান শিক্ষক মশিউর রহমানের সভাপতিত্বে, উক্ত বিদ্যালয়ের সভা কক্ষে পবিত্র কুরআন শরীফ তেলওয়াতের মাধ্যমে “শিক্ষার্থী-অবিভাবক সমাবেশ ও পুরষ্কার” বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সহকারী জেলা শিক্ষা অফিসার, কুড়িগ্রাম ও চিলমারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারঃ) আব্দুল হাই ছিদ্দিকী।
আরও উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিনিয়র শিক্ষক নুরুন্নবী সিদ্দিকী, সিনিয়র শিক্ষক মুসা মিয়া, সিনিয়র শিক্ষক মোফাজ্জল হোসেনসহ অভিভাবকরা বক্তব্য রাখেন। বক্তারা সবাই লেখা-পড়া ও সাধারণ জ্ঞানসহ ধর্মীয় জ্ঞানের উপর বিশেষ গুরুত্ব দেয়ার কথা বলেন এবং সকল প্রকার নেশা থেকে দূরে থেকে বইয়ের সাথে ভালো সম্পর্ক গড়ার কথা বলেন তারা। পরে বিভিন্ন পর্যায়ে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করা শিক্ষার্থীদের হাতে ক্রেষ্ট, টিফিন বক্স, মগ ও কলম বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24