1. admin@mhnews24.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিজিবি’র অভিযানে ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ প্রশাসনিক স্বচ্ছতা ও উন্নয়নে বদলে যাচ্ছে তানোর: ইউএনও নাঈমা খানের সাফল্য হাউসকিপার থেকে এইচটিসি লোকাল ৬-এর ভাইস প্রেসিডেন্ট: মেরি রিচার্ডের অনুপ্রেরণাদায়ক যাত্রা নিউইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে ডলি পার্টনের স্মরণে গোলাপি আলোকসজ্জা সেকাকাস পুলিশের লেফটেন্যান্ট টমাস ‘টিজে’ মালাঙ্কার মৃত্যু কানাইঘাটে কাতারে নিহত ৫ প্রবাসীর পরিবারকে আর্থিক অনুদানের চেক হস্তান্তর করলেন প্রবাসী কল্যাণ মন্ত্রী তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ অভিযুক্ত যুবক আটক লক্ষীপুরে মসজিদের অজুখানায় সাংবাদিককে হামলা অভিযোগ ও হত্যার হুমকি লামায় ৫০ শয্যার হাসপাতালে দেড় লাখ মানুষের চাপ দেশের জন্য কাজ—জামায়াতে ইসলামীর পরিচ্ছন্নতা উদ্যোগ

ছাতকে চা বিক্রেতার মেয়ে রুহির ৭৫ লাখ টাকার স্কলারশিপ

  • প্রকাশের সময় : রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • ২৪ বার পঠিত

নুরুজ্জামান দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

দারিদ্রতা ও আর্থিক সীমাবদ্ধতাকে জয় করে উচ্চশিক্ষার পথে বড় সাফল্য পেয়েছেন সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের গনেশপুর গ্রামের তরুণী মেরিন জামান রুহি।

চট্টগ্রামের এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (AUW) থেকে প্রায় ৭৫ লাখ টাকা (৬০ হাজার মার্কিন ডলার) মূল্যের স্কলারশিপ পেয়েছেন তিনি।

এই স্কলারশিপের আওতায় আগামী চার বছর বিশ্ববিদ্যালয়টিতে স্নাতক পড়ার সুযোগ পাবেন রুহি।

তিনি গনেশপুর গ্রামের বাসিন্দা আব্দুল কাদিরের মেয়ে। পরিবারের আর্থিক সামর্থ্য সীমিত হলেও মেধা, অধ্যবসায় ও কঠোর পরিশ্রমের মাধ্যমে এই অর্জন করেছেন তিনি।

রুহির সাফল্যে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও গর্বের সৃষ্টি হয়েছে। স্বজনরা জানান, সীমিত সামর্থ্যের পরিবার থেকে উঠে এসে রুহির এমন অর্জন তাঁদের জন্য অত্যন্ত আনন্দের। তাঁর এই সাফল্য এলাকার শিক্ষার্থী ও তরুণদের উচ্চশিক্ষার স্বপ্নপূরণে অনুপ্রেরণা জোগাবে বলে মনে করছেন স্থানীয়রা।

পরিবারের প্রত্যাশা, রুহি ভবিষ্যতে আরও বড় সাফল্য অর্জন করে দেশ ও নিজের এলাকার জন্য সম্মান বয়ে আনবেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24