1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর মাধবদীতে দুইটি হাসপাতালে মোবাইল কোর্ট, অর্থ দন্ড আড়াইহাজার উপজেলা জামায়াতের হাইজাদী ইউনিয়নে ওয়ার্ড কর্মী-সম্মেলন অনুষ্ঠিত সিংড়ায় জামতলী-বামিহাল রাস্তা প্রশস্তকরণ কাজের উদ্বোধন করলেন এমপি আনু মদন পৌর সদরে কৃষকদের মাঝে ধানের বীজ বিতরণ করলেন মেয়র পদপ্রার্থী এনামুল হক কেন্দুয়ায় এসিল্যান্ডের উপস্থিতিতে হালট উদ্ধার অভিযান, বিরোধী পক্ষের লোক জন নিয়ে ভাঙচুর-লুটপাটের অভিযোগ নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে দলিলকৃত জমি দখলের চেষ্টার অভিযোগ সনাতন ধর্মাবলম্বীদের বাড়িতে আগুন ঘর বাড়ি ভাংচুর আদমদীঘিতে ধর্ষণ চেষ্টা মামলার আসামী ওসমান গ্রেপ্তার দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গঠনের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক মোহাম্মদ মাহমুদুল হাসান শামীম তালুকদার (এম.এ) জনপ্রিয়তার শীর্ষে গলাচিপায় যৌথ অভিযানে ৩০টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, আগুনে ধ্বংস

ছাতকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি, ১১টি সিলিং ফ্যান চুরি

  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ৩৮ বার পঠিত

মোঃরফিকুল ইসলাম সোহাগ সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

ছাতক থেকে ফজল উদ্দিনের পাঠানো তথ্য বিস্তারিত

সুনামগঞ্জের ছাতক উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের নোয়াগাঁও আব্দুল জব্বার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চুরির ঘটনা ঘটেছে।
গত ১৮ এপ্রিল শনিবার দিবাগত রাতে বিদ্যালয়ের গেইট ও কক্ষের দরজার তালা ভেঙে দুর্ধর্ষ এ চুরির ঘটনা সংঘটিত হয়। এ সময় বিদ্যালয়ের তিনটি শ্রেণিকক্ষ থেকে মোট ১১টি সিলিং ফ্যান চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
এ বিষয়ে থানায় মৌখিক অভিযোগ জানানো হলে রোববার বিকেলে থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা পিংকি ব্যানার্জি জানান, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। এর আগেও কয়েকবার বিদ্যালয়ে একই ধরনের চুরির ঘটনা ঘটেছে। তিনি বলেন, দ্রুত নৈশপ্রহরী নিয়োগ না করলে এ ধরনের চুরি প্রতিরোধ করা কঠিন হবে।
খবর পেয়ে রোববার ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাজ্জাদুর রহমান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও স্কুল পরিচালনা কমিটির সদস্য মুজাহিদুর রহমান হিরা,বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম ছাতক উপজেলা শাখার সভাপতি মোশাহিদ আলী, যুবদল নেতা ফারুক খান , এবং ইউপি সদস্যা রুপ্তন মালা।
এ সময় তারা বলেন, একটি শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার চুরির ঘটনা অত্যন্ত দুঃখজনক। দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং বিদ্যালয়ের নিরাপত্তা জোরদার করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি তারা দাবি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24