1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

টাঙ্গাইলের নাগরপুরে বাবাকে হত্যা করলো ছেলে

  • প্রকাশের সময় : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৪১ বার পঠিত

মোঃ জাকির খান টাঙ্গাইল।

টাঙ্গাইলের নাগরপুরে টাকা চাওয়াকে কেন্দ্র করে নিজের বাবা আব্দুর রহিম ভুঁইয়া (৫৫)-কে পাথরের শীলপাটা দিয়ে মাথায় আঘাত করে হ-” ত্যা করেছে তার ছেলে মোস্তফা ভুঁইয়া (২০)। নিহতের পরিবারের দাবি, মোস্তফা মাদকাসক্ত।
রবিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বেকড়া আটগ্রাম ইউনিয়নের কোনাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সকালে আব্দুর রহিম ভাত খেতে বসলে ছেলে মোস্তফা তার কাছে টাকা চান। টাকা দিতে দেরি হওয়ায় ক্ষিপ্ত হয়ে মোস্তফা পাথরের শীলপাটা দিয়ে বাবার মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই আব্দুর রহিমের মৃ-ত্যু হয়।
পরিবারের সদস্যরা জানান, মোস্তফা দীর্ঘদিন ধরে মাদকাসক্ত। মাদকের টাকা জোগাড় করতে প্রায়ই বাবার কাছে টাকা চাইতেন তিনি। কিন্তু আজ সেই টাকার জন্যই নিজের জন্মদাতা বাবাকে নির্মমভাবে হ-*ত্যা করল ছেলে।
একজন সন্তানের কাছে যে বাবা ছিলেন নিরাপদ আশ্রয়, সেই বাবার জীবনই সন্তানের হাতে এভাবে শেষ হয়ে যাওয়ার ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। মাদকের ভয়াবহ ছোবলে একটি পরিবারের এমন করুণ পরিণতিতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24