1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

টেকনাফে বিজিবির অভিযানে ১০ হাজার ইয়াবা উদ্ধার, জব্দ মোটরসাইকেল

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৯ বার পঠিত

আবু মুসা, টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হলেও পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (৮ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের রাজারছড়া ঘাট এলাকায় স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর সী-বিচ বিওপির একটি আভিযানিক দল।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সড়ক দিয়ে মোটরসাইকেলে করে ইয়াবার একটি চালান পাচারের খবর পেয়ে রাজারছড়া ঘাট এলাকায় পাকা সড়কের ওপর অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে শিশুপার্ক এলাকা থেকে আসা একটি মোটরসাইকেল চেকপোস্টের কাছাকাছি পৌঁছালে বিজিবি সদস্যরা চালককে থামার সংকেত দেন।

এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল চালক গাড়িটি ফেলে দ্রুত পালিয়ে যান। পরে মোটরসাইকেলটি তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মোটরসাইকেলটিও জব্দ করেন বিজিবি সদস্যরা।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মাদক চোরাচালানসহ বিভিন্ন অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি জোরদার, নিয়মিত টহল, অস্থায়ী চেকপোস্ট স্থাপন এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, উদ্ধার করা ইয়াবা ও জব্দ করা মোটরসাইকেলের বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24