1. admin@mhnews24.com : admin :
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নরসিংদীর শিবপুরে ম্যাগাজিন ভর্তি ৫ রাউন্ড গুলি ও দেশীয় অস্র সহ ৩ জন গ্ৰেফতার মা,বাবা,ফেলে রেখে চলে যায় নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক কচুয়ায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত মদনে ৫৫ তম জাতীয় সমবায় দিবস উদযাপিত, কচুয়ায় নানা আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপিত। দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ মনির উদ্দীন দোয়ারাবাজার উপজেলা পান্ডারগাঁও ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাঠে মেম্বার পদে এগিয়ে আছেন মোহাম্মদ আলী আফরা জিএমপির নতুন কমিশনার হিসেবে দায়িত্ব নিলেন মো. আশিক সাঈদ যশোরের কোতোয়ালী মডেল থানা এলাকায় চেকপোস্ট পরিচালনা করে মাদক ব্যবসায়ী গ্রেফতার বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির ৩১ সদস্যবিশিষ্ট আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা

টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টা, বিজিবির অভিযানে উদ্ধার ৯

  • প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬
  • ২৭ বার পঠিত

লম্বরীঘাটে পাচারকারীদের ধাওয়া, নৌকায় পালিয়ে গেল ১০–১৫ জন

আবু মুসা, কক্সবাজার:

কক্সবাজারের টেকনাফে সমুদ্রপথে মালয়েশিয়ায় মানব পাচারের চেষ্টাকালে ৯ জনকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় বিজিবির অভিযান টের পেয়ে মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য নৌকাযোগে সমুদ্রে পালিয়ে যায়।

শনিবার (৭ নভেম্বর) সন্ধ্যায় টেকনাফ উপজেলার দক্ষিণ লম্বরীঘাট এলাকায় টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীন সী-বিচ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, শনিবার বিকেল ৫টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ লম্বরীঘাট দিয়ে কয়েকজনকে জোরপূর্বক সমুদ্রপথে মালয়েশিয়ায় পাচারের প্রস্তুতির খবর পায় বিজিবি। পরে ব্যাটালিয়ন অধিনায়কের নির্দেশনায় বিকেল সাড়ে ৫টার দিকে বিজিবির একটি বিশেষ টহল দল ঘটনাস্থলে অবস্থান নেয়।

একপর্যায়ে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে লম্বরীঘাট এলাকায় ২০ থেকে ২৫ জনের উপস্থিতি দেখতে পান বিজিবি সদস্যরা। এ সময় সমুদ্র থেকে একটি সন্দেহজনক নৌকা ঘাটের দিকে আসতে থাকলে সেটিকে ধাওয়া করে টহল দল। বিজিবির উপস্থিতি টের পেয়ে মানব পাচারচক্রের ১০ থেকে ১৫ জন সদস্য নৌকায় উঠে সমুদ্রের দিকে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থল থেকে মালয়েশিয়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে আসা ৯ জনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধার হওয়া ব্যক্তিরা তাঁদের জোরপূর্বক মানব পাচারের উদ্দেশ্যে ওই এলাকায় নিয়ে আসার কথা জানান বলে বিজিবি সূত্রে জানা গেছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের মধ্যে রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা আমির হোসেন (৪৫), মো. জীবন (১৯) ও জান্নাত আরা (১৭) রয়েছেন। অন্যরা হলেন কক্সবাজার সদর, চকরিয়া, মহেশখালী ও উখিয়া উপজেলার বিভিন্ন এলাকার আব্দুল খালেক (২৯), ফয়সল করিম (১৬), আরিফুল ইসলাম (২১), নুরুল ইসলাম (২২), আহমদ নবী (২৩) ও জাহিদ আলম (১৮)।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক জানান, মানব পাচারসহ সংঘবদ্ধ অপরাধ দমনে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। সীমান্ত ও উপকূলীয় এলাকায় মানব পাচার প্রতিরোধে গোয়েন্দা তৎপরতা, নজরদারি এবং বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মানব পাচারকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও অভিযান আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং মানব পাচার প্রতিরোধে বিজিবি সর্বদা বদ্ধপরিকর।

উদ্ধার হওয়া ৯ জনের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি সূত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24