1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কাশিয়ানীতে বর্ণাঢ্য আয়োজনে ‘দৈনিক কালের সমাজ’-এর ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত রাজিবপুরে সবজির বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি—স্বস্তিতে ক্রেতারাও আধুনিক ও মডেল বাকেরগঞ্জ গড়ার প্রত্যয়ে মাঠে জান্নাতুল ফেরদৌস গোলাপ, গণসংযোগে দিচ্ছেন উন্নয়নের প্রতিশ্রুতি নলেজ ফাইট ২য় বৃত্তি পরীক্ষা সফলভাবে সম্পন্ন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা বাগেরহাটের মোরেলগঞ্জে বিশিষ্ট মুক্তিযোদ্ধা পুত্রবধু মাহফুজা খানমের ডেঙ্গুতে মৃত্যু সার গোপনে মজুতের তথ্য সংগ্রহে গিয়ে মবের শিকার দুই সাংবাদিক পরে ২০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগ কালিহাতীতে ৬ কেজি গাঁজাসহ কিশোরগঞ্জের যুবক গ্রেপ্তার আসন্ন পুংগলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য পদপ্রার্থী মোছাঃ মনি আক্তার তিতাসে সংসদ সদস্য সেলিম ভূইয়ার সংবর্ধনা অনুষ্ঠানে বিএনপির দুই চেয়ারম্যান প্রার্থীর মধ্যে সংঘর্ষ

ঠাকুরগাঁওয়ে গড়েয়া-শুখানপুকুরী সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান পরিদর্শন

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ৪১ বার পঠিত

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকুরগাঁওয়ের শুখানপুকুরী ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রশস্তকরণের লক্ষ্যে সম্ভাব্য কাজের স্থান পরিদর্শন করেছেন চীনা নাগরিক প্রতিনিধি, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর কর্মকর্তারা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুমন রানা মান্নানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

সোমবার (২৭ জুলাই) এলজিইডির প্রকল্পের আওতায় সরেজমিনে এ পরিদর্শন করা হয়।

পরিদর্শনকালে গড়েয়া থেকে ঝাঠিভাঙ্গা এবং পানিয়া ঘাট থেকে নতুন পাঁচপীর সুইচ গেট পর্যন্ত সড়ক প্রশস্তকরণের সম্ভাব্য স্থান ঘুরে দেখা হয়। এ সময় সড়কগুলোর বর্তমান অবস্থা, প্রয়োজনীয় প্রশস্ততা এবং উন্নয়নকাজ বাস্তবায়নের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা হয়।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে এসব সড়ক প্রশস্তকরণের দাবি জানিয়ে আসছেন তারা। সড়ক দুটি প্রশস্ত ও উন্নত করা হলে এলাকার মানুষের যাতায়াত ব্যবস্থা আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থায়ও ইতিবাচক প্রভাব পড়বে।

স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী আশা প্রকাশ করেন, প্রকল্পটি দ্রুত বাস্তবায়িত হলে দীর্ঘদিনের প্রত্যাশিত যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটবে এবং এলাকার সার্বিক উন্নয়নের গতি আরও বাড়বে।

এলাকার মানুষের প্রত্যাশা, প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে সড়ক প্রশস্তকরণের কাজ দ্রুত শুরু ও সম্পন্ন হবে।

রহমত আরিফ ঠাকুরগাঁও সংবাদদাতা
০১৭৪০৮৬১০৮০

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24