1. admin@mhnews24.com : admin :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
নেত্রকোনায় বেস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স পিএলসি কর্তৃক কক্সবাজার সভা অনুষ্ঠিত শোভনালী ইউনিয়ন ক্লাইমেট অ্যাকশন ফোরামের অর্ধবার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত ডিসির কাছে প্রতিকার দাবি,রেলগেটে জমি মালিকানায় জবর দখল সুনামগঞ্জের পৃথক দুটি এলাকায় বিজিবি”র অভিযানে দেড়লাখ টাকার উপরে মাদকদ্রব্যসহ অবৈধ মালামাল জব্দ ব্রাহ্মণপাড়ায় অবৈধ ড্রেজারে অভিযান, ফসলি জমি রক্ষার দাবি নবাগত ইউএনও নাজমুল হুসাইনকে ফুলেল শুভেচ্ছা জানাল ডি.বি. ইউনাইটেড হাইস্কুল ব্রাহ্মণপাড়ায় ১৫ ও ৩ বছরের সাজাপ্রাপ্ত কুখ্যাত ডাকাত গ্রেপ্তার সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলারপান্ডারগাঁও ইউনিয়নের,পঞ্চগ্রাম সুনাপুর মাদ্রাসার বার্ষিক ইসলামি সম্মেলন টেকনাফে বিজিবির পৃথক দুই অভিযানে ইয়াবা উদ্ধার, আসামী গ্রেফতার ভুয়া সাংবাদিকের প্রতারণা: চিকিৎসার টাকা নিজের পকেটে, মামলা সত্যিকারের সাংবাদিকদের নামে

ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ : এডভোকেট জুবায়ের

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • ২৪ বার পঠিত

*ডেক্স রিপোর্ট*
ডাকসু নেতা আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে পতিত আওয়ামী সন্ত্রাসীদের অগ্নিসংযোগের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আজ ২৩ নভেম্বর সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে তিনি বলেন, পতিত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগের সন্ত্রাসীরা নাগরিকদের জান ও মালের ওপর হামলা, অগ্নিসংযোগ ও হত্যাকাণ্ড চালিয়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি করে চলেছে। বিশেষ করে চব্বিশের জুলাই বিপ্লবের শক্তিকে লক্ষ্যবস্তু করেছে। তারই ধারাবাহিকতায় সোমবার (২৩ নভেম্বর) ভোররাতে সন্ত্রাসী গোষ্ঠী ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) পরিবেশ ও স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক ভিপি, জুলাই আন্দোলনে আহত আব্দুল্লাহ আল মিনহাজের ময়মনসিংহের গফরগাঁওয়ে গ্রামের বাড়িতে আগুন দিয়েছে। আমি এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এডভোকেট জুবায়ের বলেন, কোনো সন্ত্রাসী গোষ্ঠী অতীতে সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে নাগরিকদের জীবন ও মাল ধ্বংস করে সমাজের মূল ধারায় টিকে থাকতে পারেনি। পতিত স্বৈরাচার এমন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যে ফেরার চেষ্টা করছে, তা সফল হবে না। দেশে আর কোনো সন্ত্রাসী গোষ্ঠীর ঠাঁই হবে না। জনগণ কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে গ্রহণ করবে না।

তিনি আরও বলেন, বিএনপি সরকার জুলাই সনদ ও গণভোটের গণরায় বাস্তবায়ন না করায় দেশে আজ সন্ত্রাসী গোষ্ঠী এসব কর্মকাণ্ড পরিচালনা করে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি ঘটিয়েছে। এজন্য স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনশৃঙ্খলায় নিয়োজিত সংশ্লিষ্ট ব্যক্তিরা দায় এড়াতে পারেন না। অবিলম্বে আব্দুল্লাহ আল মিনহাজের গ্রামের বাড়িতে অগ্নিসংযোগসহ অন্যান্য সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে বিচারের মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে সকল নাগরিকের জান ও মালের নিরাপত্তা বিধানে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24