1. admin@mhnews24.com : admin :
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ময়মনসিংহের ১০ উপজেলায় ৬৮ টি প্রকল্পের চেক বিতরণ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বান্দরবানে পুলিশের অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতা সাদেক হোসেন চৌধুরী গ্রেফতার ঝালকাঠির বাউল ছালমা অসহায় মানুষের পাশে দাঁড়ানো এক নিরলস নারী ‘সময়োপযোগী ও দূরদর্শী নেতৃত্ব প্রতিষ্ঠানের টেকসই উন্নয়নে অপরিহার্য’ — আইডিআরএ চেয়ারম্যান নাদিয়া নিভিন ইসলামী ছাত্র আন্দোলন আযম খান কমার্স কলেজের নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ অনুষ্ঠিত সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সর্বদলীয় সংসদীয় ককাসে সদস্য নির্বাচিত হলেন মাসুদ সাঈদী এমপি আশাশুনিতে সরকারি সেবা সহজীকরণ ও হয়রানিমুক্ত করতে পাবলিক হিয়ারিং অনুষ্ঠিত কালীগঞ্জে বই পড়া প্রতিযোগিতা ও পাঠাভ্যাস উন্নয়ন কর্মসূচি অনুষ্ঠিত আশাশুনিতে শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাসিক উপজেলা ক্লাস অনুষ্ঠিত বিএনপি নেতা ছালাম হাওলাদারের জানাজা, পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন

তাহিরপুরে নদীর ঘাটে অতিরিক্ত টোল আদায়, আইন শৃঙ্খলা কমিটির সভায় ক্ষোভ ঝাড়লেন উপজেলা বিএনপি নেতা”

  • প্রকাশের সময় : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৪৪ বার পঠিত

আমির হোসেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি

‎রিসিট বিহীন অতিরিক্ত চাঁদাবাজির কারনে ‎বিএনপি, এমপির সুনাম নষ্ট হচ্ছে,,,বিএনপির ১ম যুগ্ন আহবায়ক জুনাব আলী

‎সুনামগঞ্জের তাহিরপুরে যাদুকাটা নদীর ফাজিলপুর এলাকায় বিআইডব্লিউটিএ,খাস কালেকশন, ফাজিলপুর টোট এবং ও পাটলাই নদীর শ্রীপুর কামালপুর এলাকায় বিআইডব্লিউটিএ,খাস কালেকশন ও কোটগাড়ি নামের আবারও রিসিট বিহীন সরকারি রেটের চেয়ে দুই থেকে তিন গুণ বেশি হারে চাঁদাবাজি বেড়েছে (টাকা আদায় করছে) বলে জানিয়েছেন উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী।

‎গতকাল বৃহস্পতিবার(২৭ আগষ্ট) দুপুর উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা,এসিল্যান্ড ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ সকলের উপস্থিতে কথা গুলো বলেন।

‎তিনি আরও বলেন,বিষয়টা এখন এমপি সাহেবের উপরে চলে যাচ্ছে,যে এমপি সাহেব বলারপরও কাজ হচ্ছে। সে কারনে বিএনপি ও এমপি সাহেবের সুনাম নষ্ট হচ্ছে বলেও জানান।

‎তিনি ক্ষোভের সাথে জানান,কেন বার বার এমপি সাহেব বলার পরও ঠিক হচ্ছে না আমি বুঝতে পারছি না,কোন জায়গায় গাফলা আছে তা বের করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার জন্য জন্য দাবী জানান তিনি ।

‎এসময় তিনি আরও জানান,নৌ মালিক শ্রমিক অতিরিক্ত সরকার নির্ধারিত যে টোল আদায়ের জন্য আন্দোলন ও পরিবহন ধর্মঘট পালন করছে তা উপজেলা প্রশাসনের সাথে বসে যে সিদ্ধান্ত হয় তা কয়েক দিন মানলেও আবারও আগের মতই অতিরিক্ত চাঁদাবাজি শুরু করেছে তাও আবার রিসিট ছাড়া।

‎এসময় তিনি আরও জানান,অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে আর যতক্ষণ থাকে ততক্ষণই নির্ধারিত টাকা নেয় চলে আসলেই আবার যেই সেই। এতে করে সবার মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

‎তিনি এই চাঁদাবাজি বন্ধ করতে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মাঝে মাঝেই অভিযান চালিয়ে মোবাইল কোট পরিচালিত করতে আহবান জানিয়ে বলেন কয়েকবার অতিরিক্ত চাঁদাবাজির কারনে জেল জড়িমানা করলে কিছু হলেও কমবে বলে মন্তব্য করেছেন।

‎এসময় তিনি আরও জানান, খাস কালেকশনের নামে স্থানীয় বিএনপির একটি প্রভাবশালী সিন্ডিকেট যাদুকাটা ও পাঠলাই নদীতে টোল আদায়েরও অভিযোগ প্রতিনিয়তই উঠছে। তারাও কোনরূপ রিসিট না দিয়ে অতিরিক্ত টোল আদায় করছে। এতে করে প্রশাসনের সুনাম ক্ষুন্ন হচ্ছে।

‎এসময় উপজেলা নির্বাহী প্রকৌশলী মেহেদী হাসান মানিক,এসিল্যান্ড শাহরুখ আলম শান্তনু,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফারুক আহমেদ,উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএফপিও ডাঃ নওশাদ আহমেদ,উত্তর শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হায়দার, দক্ষিণ শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমদ মোরাদসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

‎সভায় চাঁদাবাজির বিষয়টি উত্তাপিত হওয়ার বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান মানিক জানান,চাঁদাবাজির বিষয়ে প্রয়োজনীয় প্রমান সহ থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ মামলা নিবে ও চাঁদাবাজদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলেও জানিয়েছেন।

‎উল্লেখ,যাদুকাট নদীতে ঘাগড়া,ফাজিলপুর ও বিআইডব্লিউটিএর একেই সাথে টোল আদায় করছে এবং বিআইডব্লিউটিএর জেটি থাকার কথা থাকলেও জেটি না রেখেই টোল আদায় করেছে। অথছ বিআইডব্লিউটিএর জেটি বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর এলাকায় রয়েছে এবং গেল বছর সেখানেই টোল আদায় করা হতো। অপর দিকে পাটলাই নদীতে কুটগাড়ি,বিআইডব্লিউটিএর,ইউনিয়ন ট্যাক্স ও ডাম্পের বাজারেও আরেকটি টোল আদায় করা হয়।

‎

‎

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24