1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

ত্রিশালে গোপন সংবাদের ভিত্তিতে ভেজাল পশুখাদ্যবিরোধী অভিযান, ৩ ব্যবসায়ীকে জরিমানা

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৪ বার পঠিত

মকবুল হোসেন,
ময়মনসিংহ জেলা প্রতিনিধি

ময়মনসিংহ জেলা জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে ময়মনসিংহের ত্রিশালে ভেজাল পশুখাদ্য ও লাইসেন্সবিহীন ব্যবসার বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে স্হানীয় উপজেলা প্রশাসন।

এ অভিযানে ক্ষতিকর ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে এক ব্যবসায়ীসহ তিন ব্যবসায়ীকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ ৯ নভেম্বর সোমবার দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত উপজেলার ২ নং বৈলর ইউনিয়নের বড়পুকুরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। ত্রিশাল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে তদারকি করা হয়।

অভিযানকালে ক্ষতিকর ট্যানারির বর্জ্য মিশিয়ে ভেজাল পশুখাদ্য তৈরির অভিযোগে মেসার্স সুজন ট্রেডার্সের স্বত্বাধিকারী মোছা. রিনা আক্তারকে মৎস্য ও পশুখাদ্য আইন, ২০১০-এর ২০ ধারায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে একই এলাকার মেসার্স লতিফ ট্রেডার্সের মালিক মানিক মিয়াকে ৫ হাজার টাকা এবং বঙ্গ ট্রেডিং করপোরেশনের মালিক রুবেল হাসানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। তাদের বিরুদ্ধেও একই আইনের ২০ ধারায় অর্থদণ্ড প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নাজনীন সুলতানা এবং সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহানা নাজনীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24