1. admin@mhnews24.com : admin :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বিরামপুরে দিওড় ইউনিয়ন কৃষক দলের ৫ নম্বর ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা সিলেট বিভাগীয় প্রেসক্লাব ও বিভাগীয় অনলাইন প্রেসক্লাবের মানববন্ধন ও প্রতিবাদ সভা ৫ নং রাজনগর ইউনিয়নের ১নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী মোঃ নজরুল ইসলাম মোল্লা ভোলাহাটে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও তাদের মাঝে উপহার সামগ্রী বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প/সাড়ে ৩ শতাধিক রোগীকে সেবা শ্যামাপুজোকে কেন্দ্র করে দেরিয়ায় রক্তদান শিবির, প্রথম উদ্যোগেই নজর কাড়ল ‘দেরিয়া মা কালী সঙ্ঘ কচুয়ায় হিলফুল ফুজুল স্টুডেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা যশোর কেশবপুরের ঘের ব্যবসায়ী র/ঞ্জন হ/ত্যা পল্লিচিকিৎসকসহ দুজন সিআইডির হাতে আটক যশোর অফিস কেশবপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুর্ধর্ষ চুরি দীর্ঘদিনের জমি বিরোধ নিরসনের পর আনছার হাট সংলগ্ন গোরস্থান রক্ষায় নির্মাণকাজের উদ্বোধন

দাউদকান্দিতে একদিনে গ্রেপ্তার ১৮

  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৬ বার পঠিত

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে ৫১ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১৮ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের একজন সদস্য, ডাকাতি মামলার চার আসামি, মাদক মামলার দুই আসামি এবং বিভিন্ন মামলায় পরোয়ানাভুক্ত তিনজন রয়েছেন। এ ছাড়া পুলিশ আইনের ৩৪ ধারায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জুরানপুরের মোহাম্মদ হোসেন (৩৩), মাদক মামলার আসামি বড় গোয়ালীর ছালেহ আহম্মেদ (৩০) ও নোয়াগাঁওয়ের রবিউল (২০)। ডাকাতি মামলায় গ্রেপ্তার চারজন হলেন মনির হোসেন (৩৩), সোলেমান ওরফে বাবুল (৪২), মাসুদ বেপারী (২২) এবং রাসেল মিয়া (৩২)।
এ ছাড়া পরোয়ানাভুক্ত আসামি হিসেবে জাকির হোসেন (৪৫), মনির ওরফে ক্যাপ মনির (৩৩) ও সুমি আক্তারকে (৩৩) গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ আইনের ৩৪ ধারায় গ্রেপ্তার অপর আটজন হলেন নবীর হোসেন, সুমন, হৃদয়, অলিউল্লা, রিপন, রাব্বি, সোহেল মিয়া ও রাজিব মিয়া।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্ব ও দিকনির্দেশনায় থানার একাধিক পুলিশ দল এসব অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই রবিউল ইসলাম, ইসমাইল, মধুসূদন, রেজোয়ানুল, বিভাস কুমার, দিবাকর বড়ুয়া এবং এএসআই বাবু রাখাই ও মাহবুবুরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পৃথক পৃথক মামলা রয়েছে। তাঁদের ভিন্ন ভিন্ন মামলায় সোমবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24