1. admin@mhnews24.com : admin :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় দুর্গাপূজায় জেলা পুলিশের সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন এডভোকেট আতিকুর রহমান কেশবপুরের হাসানপুর ইউনিয়নে হিন্দু সম্প্রদায়ের মাঝে শাড়ি বিতরণ আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার নারায়ণগঞ্জে প্রাইভেটকারের ধাক্কায় সিএনজির তিন যাত্রী আহত রূপগঞ্জে রিপন হত্যা: আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন দোয়ারাবাজারে সাংবাদিকের ওপর হামলা: অভিযুক্তের সর্বোচ্চ শাস্তির দাবিতে মানববন্ধন ওসমানীনগরে মোবারকপুর উচ্চ বিদ্যালয়ের কোটি টাকা আত্মসাতের অভিযোগ

দুর্গাপূজার মণ্ডপে মণ্ডপে এমপি মিলন, দিলেন পাশে থাকার আশ্বাস

  • প্রকাশের সময় : বুধবার, ২১ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার পঠিত

মোঃ মুক্তাদির হোসেন,
স্টাফ রিপোর্টার।

গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বলেছেন, “বাংলাদেশের স্বাধীনতার সময় সব ধর্মের মানুষ একসঙ্গে মিলে দেশ স্বাধীন করেছেন। মুসলমান, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ এ দেশের নাগরিক। এ দেশ সবার। প্রত্যেক নাগরিকের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে ও নিরাপদে পালনের অধিকার রয়েছে। আপনাদের ধর্মীয় উৎসবের প্রতি আমাদের সম্মান ও শ্রদ্ধা রয়েছে। আমরা সবাই মিলেমিশে সম্প্রীতি ও শান্তির মধ্যে বসবাস করতে চাই।” এমপি মিলন বলেন, বর্তমানে বিশ্বজুড়ে সংঘাত, হানাহানি ও হিংসা-বিদ্বেষ বিরাজ করছে। এমন পরিস্থিতিতেও বাংলাদেশে শান্তিপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীরা দুর্গাপূজা উদযাপন করতে পারছেন। এটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহাবস্থানের উজ্জ্বল দৃষ্টান্ত। আগামী দিন যেকোনো বিপদ-আপদে আমাকে আপনারা পাশে পাবেন। মঙ্গলবার (২০ অক্টোবর) দুর্গাপূজার মহানবমী উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী, তুমলিয়া ও কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্যসচিব খালেকুজ্জামান বাবলু’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন। বিশেষ অতিথি গাজীপুরের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট
মো. নুরুল করিম ভূইয়া, যুগ্ম সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী
মিজ মিনারা নাজমীন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সোহেল রানা, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রকিবুল হাসান।
অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. হুমায়ুন কবির মাস্টার, কালীগঞ্জ-কাপাসিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মুক্তাজুল ইসলাম, কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোঃ লুৎফুর রহমান, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রদীপ কুমার মিত্র ভজন, সাধারণ সম্পাদক জীবন ধর, সাংগঠনিক সম্পাদক বিশ্বজিৎ আর্চার্য,নাগরী ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুর রহিম সরকার, সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, তুমলিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ, কালীগঞ্জ কালীবাড়ি পূজামণ্ডপের সভাপতি নিরঞ্জন চন্দ্র ঘোষ, সাধারণ সম্পাদক বাদল চন্দ্র দাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সনাতন ধর্মাবলম্বীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর
© স্বত্ব সংরক্ষিত © 2026 MH News 24
Theme Customized By MH News 24