
ছাবেদুল সরকার পাবনা
পাবনার ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে শাড়ি বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য (পাবনা-সিরাজগঞ্জ) অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা।
সোমবার (১৯ অক্টোবর) বিকেল ৪টায় উপজেলা পরিষদ হলরুমে এ শাড়ি বিতরণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে দুর্গাপূজার আনন্দ ভাগাভাগি ও সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে ইমামা বানিন। সহকারী কমিশনার (ভুমি) মাহমুদা সুলতান। ফরিদপুর থানার আই জি পি পদকপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোঃ মনজুরুল হাসান মাসুদ। বি-নগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. জিয়াউর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুদ দাইয়ান মঞ্জু। সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন জোয়ার্দার। সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শাহা আলম বিএসসি। ও আশরাফুজ্জামান মাসুদ। উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. হুমায়ুন কবির মনি। উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি মো. ইদ্রিস আলী মাস্টার। উপজেলা বিএনপির সাবেক সদস্য প্রভাষক জিয়াউর রহমান সাংবাদিক। পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সভাপতি সাংবাদিক এনামুল হক। উপজেলা কৃষকদলের সাবেক সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং ফরিদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উক্ত শাড়ী বিতরন শেষে এমপি আরিফা সুলতানা রুমা ও তার সফরসঙ্গীরা ফরিদপুর উপজেলায় সকল পূজামন্ডব পরিদর্শন করেন।